ইন্টারনেট সংযোগ পেতে
হ্যাঁ, কবির মতো এখন আপনিও চাইলেই জগৎ কে আপন হাতের মুঠোয় পুরে নিতে পারেন। তবে জগৎ টাকে দেখে নিতে পারেন বদ্ধঘরে বসেই। অবাধ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন আপনার প্রায় সব প্রয়োজন মেটানো সম্ভব। যার জন্য দরকার ইন্টারনেট-সংযোগ। তার প্রায় সব ধরনের বন্দোবস্ত আছে আপনার হাতের কাছে। শুধু বেছে নেওয়ার পালা। জেনে নিন, কারা কেমন ইন্টারনেট-সেবা দিচ্ছে। বিটিসিএল বিটিসিএল ব্রডব্যান্ড ও টেলিফোন-নির্ভর ডায়াল-আপ ও ইন্টারনেট-সেবা দিয়ে থাকে। গতি ১২৮ কেবিপিএস থেকে ২ এমবিপিএস পর্যন্ত প্রতি সেকেন্ডে। বিটিসিএল ইন্টারনেট প্যাকেজের মধ্যে আছে:ব্রডব্যান্ড আনলিমিটেডের তিনটি প্যাকেজের মধ্যে বিকিউব ইনফিনিটির-১২৮ কেবিপিএস গতির মাসিক চার্জ ৮০০, বিকিউব ইনফিনিটি-২৫৬ কেবিপিএসের মাসিক চার্জ ১২০০ এবং বিকিউব ইনফিনিটি-৫১২ কেবিপিএস সর্বোচ্চ গতির মাসিক চার্জ ২০০০ টাকা। বিটিসিএল মডেম প্যাকেজ: এখানেও তিন ধরনের সুবিধা পাওয়া যাবে। বিকিউব সুপারসেভার ১২৮ গতির ২ জিবি আয়তনের মাসিক চার্জ ৩০০ টাকা। বিকিউব প্রিমিয়ার ৫১২ সর্বোচ্চ গতির ৮ জিবি আয়তনের ইন্টারনেট চার্জ ১২০০ টাকা আর ১৬ জিবি আয়তনের বিকিউব এক্সপ্রেস ১ মেগাবাইটের দাম মাসে ২৪০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত প্রতি মেগাবাইট ১০ পয়সা করে পড়বে। সব প্যাকেজের জন্য ভ্যাট প্রযোজ্য। বিটিসিএলের সংযোগ পেতে অবশ্যই টেলিফোন-সংযোগ দরকার হবে। ইন্টারনেট-সংযোগের জন্য নিবন্ধন ফি ৫০০ টাকা। সেটআপ চার্জ ৬০০ টাকা। আর মডেমের মূল্য ৩৫০০ টাকা। বিস্তারিত তথ্য ০১৯৭৮৮১০৪০৮ অথবা ০২-৮৮১০৪০৮ নম্বরে। মোবাইল ফোনে সেবাইন্টারনেট-সেবা পেতে দেশের যেকোনো প্রান্তে বসে একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের মডেমই যথেষ্ট। অথবা নিজের ইন্টারনেট-সুবিধাযুক্ত হ্যান্ডসেটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। বিভিন্ন কোম্পানির ইন্টারনেট-সুবিধা জেনে নিন এবার। গ্রামীণফোন: মডেম ও হ্যান্ডসেট দুই মাধ্যমের সেবা পাওয়া যাবে গ্রামীণফোনে। মডেমে ইন্টারনেট ব্যবহারে প্রথমত একটি ইন্টারনেট সিম ও মডেম কিনে নিতে হবে। আর হ্যান্ডসেটে কোনো মডেম দরকার হবে না। ছয়টি প্যাকেজে গ্রামীণফোনের গ্রাহকেরা ইন্টারনেট-সেবা পেতে পারেন। প্যাকেজগুলো হলো:পি১—এটি মূলত হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য। ইচ্ছামতো এই প্যাকেজ ব্যবহার করা যাবে। খরচ প্রতি কিলোবাইট ২ পয়সা করে। তবে পোস্টপেইড গ্রাহকেরা এই প্যাকেজ ব্যবহার করতে পারবেন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পি২—এটিও প্রি-পেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য। এতে ৮৫০ টাকায় ব্যবহার করা যাবে ৫ জিবি পর্যন্ত। মেয়াদ এক মাস। পি৩—এটি প্রি-পেইড ও পোস্টপেইডের সব গ্রাহক রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবেন। মাসিক খরচ ২৫০ টাকা। পি৪—এই প্যাকেজের আওতায় থাকবে শুধু প্রি-পেইড গ্রাহকেরা। এখানে প্রতিদিন সর্বোচ্চ ১৫০ মেগাবাইট ব্যবহার করা যাবে। দাম ৬০ টাকা। পি৫—প্রি-পেইড ও পোস্টপেইড সব গ্রাহক প্রতি মাসে ৭০০ টাকার বিনিময়ে এই প্যাকেজে ৩ জিবি ইন্টারনেট-সুবিধা পাবেন। পি৬—এটিও সব গ্রাহক ৩০০ টাকার বিনিময়ে মাসে ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া গ্রামীণফোনের অন্য দুটি প্যাকেজে—১৫ মেগাবাইট ২৯ টাকায় ১৫ দিন মেয়াদি এবং ১৫ দিনে ৯৯ টাকায় ৯৯ মেগাবাইট পাবেন প্রি-পেইড গ্রাহকেরা। সব ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য।যোগাযোগ: ০২-৯৮৮২৯৯০ অথবা ০১৭১১৫০০৬৭৪ নম্বরে। বাংলালিংকল্যাপটপ বা পিসির জন্য মডেম ও মোবাইল ফোনে দুই ধরনের সেবাই এখানে পাওয়া যাবে। বাংলালিংকের ইন্টারনেট প্যাকেজগুলো হলো:পি১—এখানে যত ব্যবহার করবেন তার ওপর খরচ হবে। প্রি-পেইড হলে প্রতি কিলোবাইটে খরচ হবে ২ পয়সা আর পোস্টপেইডে দেড় পয়সা হারে। পি২—এ প্যাকেজটি আনলিমিটেড। মাসিক চার্চ ৬৫০ টাকা। পি৩—ব্যবহারের সময় রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত। প্রি-পেইডে ব্যবহারযোগ্য এই প্যাকেজের মাসিক খরচ ৩০০ টাকা। পি৪—আনলিমিটেড দৈনিক ৫০ টাকায় প্রি-পেইড ব্যবহারযোগ্য। পি৬—২৭৫ টাকায় ১ জিবি মাসিক চার্জে এই প্যাকেজ ব্যবহার করা যাবে। পি৭ মিনিপ্যাক—২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ মেগাবাইট। খরচ ২০ টাকা। পি৮—এটি সাপ্তাহিক প্যাকেজ। ৫০ মেগাবাইট ৫০ টাকা। ল্যাপটপ বা পিসিতে ব্যবহারের জন্য মডেমের মূল্য ২৭৪৯ টাকা। সব ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য। জুম আলট্রাপোস্টপেইডের জন্য বেশ কিছু প্যাকেজ রয়েছে। এক মাস মেয়াদি প্যাকেজগুলো হচ্ছে: প্রতি সেকেন্ডে ১৫০ কেবি গতিতে ১ জিবি ২৭৫ টাকা, ২ জিবি ৪৫০ টাকা, ৩ জিবি ৬০০ টাকা, ৫ জিবি ৭০০ টাকা, আনলিমিটেড প্যাকেজ ১৫০০ টাকা। ৩০০ কেবি প্রতি সেকেন্ডে ১ জিবি ৬০০ টাকা, ২ জিবি ৮৫০ টাকা, ৩ জিবি ১১০০ টাকা। ৫১২ কেবি প্রতি সেকেন্ডে ২ জিবি ২২০০ এবং ৫ জিবি ৩৫০০ টাকা। এ ছাড়া ১ মেগাবাইট প্রতি সেকেন্ডের ৬ জিবির মাসিক মূল্য ৭০০০ টাকা। প্রি-পেইড মাসিক প্যাকেজগুলোর মধ্যে আছে: ৫০ কেবি প্রতি সেকেন্ড ৮০০ মেগাবাইট দাম ২৭৫ টাকা। ৩০০ গতির ১.৫ জিবির দাম ৮০০ টাকা। আর ডেইলি প্যাকেজের মধ্যে আছে ১৫০ গতির ২০০ মেগাবাইট ৪০ টাকায়। এ ছাড়া জুম প্রি-পেইডের আরও কয়টি প্যাকেজ রয়েছে। রবি: রবির ভলিউম বেইজড প্যাকেজের মধ্যে আছে মাসিক ১ জিবি ২৭৫ টাকা। ৩ জিবি ৪৫০ টাকা আর ৫ জিবির দাম পড়বে ৬৫০ টাকা। এ ছাড়া দৈনিক ২০০ মেগাবাইট সংযোগের মূল্য ৫৫ টাকা। আছে টোয়েন্টি টোয়েন্টি প্যাকেজ। যেখানে ২০ টাকায় ২০ মেগাবাইট ইন্টারনেট পাওয়া যাবে এক সপ্তাহের জন্য। আনলিমিটেড প্যাকেজ আছে এক মাস মেয়াদি ৭৫০ টাকা। নৈশ প্যাকেজে আছে রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত ২৭৫ টাকায় এক মাস মেয়াদ। ব্যবহারের ওপর ভিত্তি করে আছে কয়টি প্যাকেজ। সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত ২ পয়সা প্রতি কিলো আর বাকি সময়ে ১ পয়সা । মিনিপ্যাক প্যাকেজে ১০ টাকায় ১০ মেগাবাইট কিনলে সঙ্গে ফ্রি পাচ্ছেন ১৫ মেগাবাইট এক দিনের জন্য। সব প্যাকেজে ভ্যাট প্রযোজ্য। রবির মডেমের মূল্য ১৯৯৯ টাকা, সঙ্গে ফ্রি পাচ্ছেন প্রি-পেইড সিম ও এক জিবি মেমোরি। টেলিটকটেলিটকের গ্রাহকেরাও উপভোগ করতে পারেন বেশ কিছু প্যাকেজ। এর মধ্যে আছে যত ব্যবহার তত খরচ—২ পয়সা কিলোবাইট প্যাকেজ। একুশ প্যাকেজের গ্রহকদের এই প্যাকেজ ব্যবহারে খরচ হবে ০.০০২৫ টাকা, স্বাধীন ৬৬ প্যাকেজের গ্রাহকেরা পাবেন ০.০১৬ টাকায়। আছে আনলিমিটেড প্যাকেজ। মাসিক ৮০০ টাকা। এখানে স্বাধীন ৬৬ গ্রাহক পাবেন ৬৬৬ টাকায়। দৈনিক ১০ মেগাবাইট খরচ আট টাকা আর আনলিমিটেড ৫০ টাকা। ১ জিবির মাসিক খরচ ২৫০ টাকা। বিস্তারিত ০২-৮৮৫১০৬০ অথবা ০১৫৫০১৫৪৪৪৪ নম্বরে। ব্রডব্যান্ড ইন্টারনেটকিউবি এবং বাংলালায়ন ওয়াইম্যাক্স ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা দিয়ে থাকে। বড় বড় শহরগুলোতেও পৌঁছে গেছে বাংলালায়ন। কিউবি: মাসে ৫১২ কিলোবাইট প্রতি সেকেন্ড গতিতে ৬ জিবি ৮৫০ টাকায়, ১২ জিবি ৯৫০ টাকা, ২৪ জিবি ১১৫০ টাকা। আনলিমিটেড (স্কাই) সেবা পাওয়া যাবে কিউবিতে ১২৫০ টাকায়। গতি ১ মেগাবাইট প্রতি সেকেন্ডে ৬ জিবি, ১২ জিবি, ২৪ জিবি এবং আনলিমিটেডের ক্ষেত্রে খরচ যথাক্রমে ১২৫০, ১৪৫০, ১৮৫০ ও ২২৫০ টাকা। আর গতি ২ মেগাবাইট হলে খরচ পড়বে ২২৫০, ২৭৫০, ৪০৫০ এবং ৫২৫০ টাকা। আর সেকেন্ডে ৭৫০ কিলোবাইট গতিতে ১০ জিবি পাওয়া যাবে ১০০০ টাকায়। কিউবি মডেমের মূল্য ১৫০০ টাকা। বিস্তারিত ০২-৮৯৫৯৯১১ নম্বরে। বাংলালায়ন ওয়াইম্যাক্স: মডেমের মূল্য ইউএসবি হলে ১৪৯৯ টাকা আর প্রি-পেইড ইনডোর হলে ২৪২৬ টাকা। ইন্টারনেট-সংযোগ পেতে ১ জিবি ৩০০ টাকা ও ২.৫ জিবি ৬০০ টাকায় মাসিক এই সেবা পাওয়া যাবে। পাড়ায় পাড়ায় ইন্টারনেট বড় শহরগুলোতে ইন্টারনেট-সংযোগ পাওয়া যায় তারের মাধ্যমে। আর এই সেবা দিতে গড়ে উঠেছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান। ঢাকার প্রায় সব এলাকাতে রয়েছে এ সুবিধা। আশপাশে খোঁজ নিলেই পেতে পারেন এ সংযোগ। এদের বিল দিতে হয় মাস শেষে। আর সংযোগ পেতে প্রথমে খরচ হয় একেক এলাকায় একেক রকম। প্রতিটি প্রতিষ্ঠানে রয়েছে একাধিক প্যাকেজ। তেমন তিন প্রতিষ্ঠানের প্যাকেজগুলো জেনে নিতে পারেন এবার। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইউ-টার্ন ব্রডব্যান্ড নামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। ২০০৪ সাল থেকে চলছে তাদের এই ইন্টারনেট-সেবা। এদের মোট ছয়টি শাখা রয়েছে। শের শাহ সূরী রোডে, আদাবর, বাবর রোড, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, জহুরী মহল্লা এবং জনতা হাউজিং এলাকায় তাদের সেবা রয়েছে। গতি ১২৮ থেকে ১.৫ এমবিপিএস। মাসে ৫০০, ৭০০, ৮০০, ১০০০, ১৫০০ এবং ৭০০০ টাকার প্যাকেজ রয়েছে তাদের। সংযোগ দেওয়া হয় ফ্রি। বিস্তারিত জানতে মোহাম্মদপুর আদপুরের শের শাহ সূরী রোডের ২৩/২৬ অফিসে যোগাযোগ করতে পারেন। অথবা ফোন করতে পারেন ০১১৯৯২০৬৮৮৮ নম্বরে।মিরপুরের সেনপাড়া এলাকায় রয়েছে আপন আইটি লিংক। এখান থেকে লাইন নিতে চাইলে আপনাকে ৫০০ টাকা সংযোগ ফি দিতে হবে। প্রতি মাসে ১২৮ মেগা স্পিডে দিতে হবে ৭০০ টাকা, ২৫৬ স্পিডে ১০০০ টাকা আর ১ মেগাস্পিডে সংযোগ পাবেন ৫০০ টাকায়। রয়েছে গ্রাহকের টেকনিক্যাল সুবিধা। কাজীপাড়ায় রয়েছে এসডি অনলাইন নামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। এখানে ৬০০, ৭০০, ৮০০, ১০০০ ও ১৬০০ টাকায় রয়েছে ২৪ ঘণ্টা ইন্টারনেট-সেবা।