ইন্টারনেটে আয়ের কৌশলসহ নানা আয়োজন
‘সবার জন্য ইন্টারনেটে কর্মসংস্থান’—এই স্লোগানে আউটসোর্সিং সম্মেলনের আয়োজন করছে ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজি। ‘আউটসোর্সিং সামিট’ নামে সম্মেলনে থাকবে ইন্টারনেটে আয়ের কৌশল, কম্পিউটার মেলা, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংবিষয়ক সেমিনার।সেমিনারের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের সম্ভাবনা ও ক্যারিয়ার, বিনিয়োগ ছাড়া অর্থ উপার্জন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফ্রিল্যান্সিং শুরুর প্রক্রিয়া, মাইক্রো ওয়ার্কার পিটিসি ও পিপিসি, গুগল অ্যাডসেন্স, ওডেস্ক, বিডিং কৌশল, প্রোফাইল তৈরি, প্রফেশনাল কভার লেটার, ডেটা এন্ট্রি, এসইও, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ই-কমার্স, ফরেক্স ট্রেডিং, ব্লগিং, অর্থ উত্তোলন প্রক্রিয়া ইত্যাদি। এতে আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর বই, ই-বুক সিডি-ডিভিডি পাওয়া যাবে। সম্মেলন প্রসঙ্গে ইউনিটেক আউটসোর্সিং টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিদ্যুৎ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আউটসোর্সিং বিষয়ে ভীতি দূর করা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য এ কর্মশালার আয়োজন করছি। সম্মেলনের তারিখ আমরা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেব। এটি আগামীকাল ২২ জুন অনুষ্ঠানের কথা ছিল।’সম্মেলন সম্পর্কে বিস্তারিত ই-মেইলে ([email protected]) জানা যাবে । এ ছাড়া ওয়েবসাইটে (www.uniotec.com) ক্লিক করেও জানা যাবে। নিজস্ব প্রতিবেদক