ইন্টারনেটের দুনিয়ায় শিশু-কিশোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেট মানে আগে আমি ও আমার মা-বাবা বুঝতাম খারাপ কিছু। কিন্তু এই উৎসবে যোগ দিয়ে দেখলাম ইন্টারনেটের ভালো অনেক কিছু। এখন বুঝতে পারছি ইন্টারনেট মানে খারাপ কিছু না।’ কথাগুলো তাসনুভা জাফরিনের। সে চকরিয়ার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
গত রোব ও সোমবার কক্সবাজারের চকরিয়া উপজেলার কোরক বিদ্যাপীঠ ও খুটাখালী কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন এবং পেকুয়া উপজেলার শিলখালী উচ্চবিদ্যালয়ে বসেছিল প্রথম আলোর আয়োজনে ইন্টারনেটবিষয়ক আই জেন উৎসব। এতে ইন্টারনেট নিয়ে শিশু-কিশোরদের আগ্রহ-উচ্ছ্বাস ছিল চোখ পড়ার মতো। সারা দেশে দুই হাজার বিদ্যালয়ে এই উৎসব চলছে।
উৎসবে ইন্টারনেটবিষয়ক লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে প্রতি বিদ্যালয়ের ১০ জন করে ৩০ জন শিক্ষার্থী। এরা আগামী ২৫ মে কক্সবাজারে অনুষ্ঠেয় মূল উৎসবে নিজ নিজ বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
উৎসবের প্রথম দিন রোববার শিলখালী উচ্চবিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক ও জ্যেষ্ঠ শিক্ষক জাহেদ উল্লাহ।
অন্যদিকে সোমবার সকালে কোরক বিদ্যাপীঠে ও দুপুরে খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে এই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কোরক বিদ্যাপীঠে উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আখের। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ফজলুল কাদের, সামাজিক সংগঠন পিস্ ফাইন্ডারের চেয়ারম্যান আদনান রামিম।
একই দিন দুপুর ১২টায় খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে উৎসব উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির। বক্তব্য দেন বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক এম এম মুমিনুল হক চৌধুরী। উৎসব চলাকালে তিনটি বিদ্যালয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। পাশাপাশি শিক্ষার্থীরা অংশ নেয় ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ও সমসাময়িক বিষয়ের ওপর লিখিত পরীক্ষায়। তিনটি বিদ্যালয় থেকে বিজয়ীরা হলো শিলখালী উচ্চ বিদ্যালয়ের আল নাহিয়ান ইসাত, সুফাইদা জন্নাত, আবদুল্লাহ মো. সাইফুদ্দিন, মো. তাজকির হোছাইন, মো. এমরান উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুহাম্মদ নাছিম উদ্দিন, তোফায়েল আহমদ ও মো. আশেক। চকরিয়া কোরক বিদ্যাপীঠের সৌমেন মহুরী, মো. সাইফুল আরেফিন, মো. মুহিবুল হক, আবদুল্লাহ মোহাম্মদ ইয়াছের, এ এম আসিক ইফতেখার, মো. তাসিমুল হক, মোস্তাহির গনি, উদয়ন চৌধুরী, মো. রবিউল হোছাইন ও সানজিদ হোসেন। কিশলয় আর্দশ শিক্ষা নিকেতনের ফয়সাল মোহাম্মদ, তাসনুভা জাফরিন, আবু জার গিফারী, শহীদ হাসানুল বান্না, শাহারুখ তাবাচ্ছুম, মেহেদী হাসান, ইয়াসিন আরফাত, ইসতিয়াকুল ইসলাম, সাঈদ মো. খালেদ ও ফরহাদ ফয়সাল।