ইন্টারনেটের ব্যবহার নিয়ে টিউটোরিয়াল সিডি
বাজারে নিত্যনতুন প্রযুক্তি পণ্যের পাশাপাশি এখন বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষণীয় সিডিও বেশ সহজলভ্য। আমাদের দেশের বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান এসব সিডি বাজারজাত করছে, যাতে অনেকটা হাতে-কলমে শেখার মতো করে শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া হয় খুঁটিনাটি। আর বাংলায় অডিও নির্দেশনাও থাকে এতে। ফলে শিক্ষার্থীর পক্ষে যেকোনো বিষয়ে ধারণা পাওয়াটাও সহজ হয়।ইন্টারনেটের ব্যবহারের নিয়ে রয়েছে এ রকম কিছু শিক্ষণীয় সিডি। ইন্টারনেটের ব্যবহার নিয়ে ভিডিওতে এ জাতীয় টিউটোরিয়ালে ইন্টারনেটের সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয় তুলে আনা হয়। যেমন ইন্টারনেট কী, ই-মেইল অ্যাকাউন্ট খোলা, মেইল চেক করা, মেইল পাঠানো, অ্যাটাচমেন্ট সংযুক্তি, পাসওয়ার্ড পরিবর্তন করা, মেইলের কালার বা রঙের পরিবর্তন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। এ ছাড়াও এসব সিডিতে রয়েছে ওয়েব পেজ ব্রাউজ করার কৌশল ও নেট থেকে প্রয়োজনীয় তথ্য জানার নিয়ম। ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য ও ছবি নামানো (ডাউনলোড), সফটওয়্যারের ক্রমিক নম্বর, সিডি কী (চাবি), ক্র্যাক ইত্যাদি নামানোর (ডউনলোড) উপায় সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। ডায়াল-আপ কানেকশন সেটআপ করা, গুগল থেকে ডেইলি আপডেট নিউজ দেখার নিয়ম ইত্যাদি বিষয়ও এতে তুলে ধরা হয়। এসব সিডি বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে। তারা ঘরে বসেই ইন্টারনেটের টুকিটাকি তথ্য রপ্ত করার সুযোগ পাবে। নিজস্ব প্রতিবেদক