ইন্টারনেটের মাধ্যমে ল্যাপটপ মেলা দেখার সুবিধা মিলবে
ল্যাপটপ মেলা উপলক্ষে সমপ্রতি নিরাপত্তা ক্যামেরা আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান রিগোরাস টেকনোলোজিসের সঙ্গে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের চুক্তি সই হয়। চুক্তির অধীনে রিগোরাস টেকনোলজিস ল্যাপটপ মেলার নিরাপত্তা নিশ্চিত করবে এবং আইপি ক্যামেরার সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি মেলা উপভোগের সুবিধা দেবে। চুক্তিতে সই করেন ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাৎ হোসেন এবং রিগোরাস টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল হক।উল্লেখ্য, ‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে আগামী ১ মে থেকে তৃতীয়বারের মতো ল্যাপটপ মেলার আয়োজন করছে ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। মেলা চলবে ৩ মে পর্যন্ত নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।আয়োজক সূত্রে জানা যায়, মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ওয়্যারলেস ইন্টারনেট মডেম প্রদর্শন ছাড়াও থাকবে প্রযুক্তিবান্ধব ফ্যাশন শো, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে থাকবে ল্যাপটপের ওপর বিশেষ মূল্য ছাড় ও উপহার।প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা চলবে।—নিজস্ব প্রতিবেদক