আমার কোনো দোষ নেই। চাকরির ইন্টারভিউতে বাদ পড়ার পর মনে হলো, দুনিয়াকে বিদায় বলে দিই। তারপর কোনোমতে মনকে বুঝিয়ে-শুনিয়ে ঠিক করলাম, বেশ নামজাদা একটা রেস্তোরাঁয় ঢুকে এক কাপ কফি খাব। স্যান্ডেলের সোল সারার জন্য বড় ভাইয়ার দেওয়া ৫০ টাকা আছেই।ভাবনা মাথায় নিয়েই জিনজিয়ান রেস্তোরাঁয় পা দিলাম। বেলা গড়িয়ে প্রায় চারটা। আশপাশের টেবিলে বেশ চকচকে জামাকাপড় পরা কপোত-কপোতী বসে আছে। কেউ একা বসে...। না, না, সেই সময়ই মেয়েটা হাত উঠিয়ে ডাকতে লাগল আমাকে। সে বোধ হয় একা।এমন ডাক কেউ আগে ডাকেনি। এভাবে হাত উঠিয়ে, তাও আবার নাম ধরে! আমি মুহূর্তেই সেই টেবিলের সামনে গিয়ে হাজির।কী ব্যাপার? হুঁ...এত দেরি যে, জ্যাম নাকি?মেয়েটার সোনিয়া গান্ধী-টাইপ চেহারায় প্রশ্নবোধক চিহ্ন।‘কী হলো? এই।’আমি থতমত খেয়ে যাই, যেন একসঙ্গে অনেক পানি খেয়ে ফেললাম।অ্যাঁ, ও হ্যাঁ, ইয়ে, মানে একটু বসি?‘আশ্চর্য! বসো। বসবা না? বসবা না তো কি দাঁড়িয়ে থাকবে?’আমি কাঁপা হাতে চেয়ার টেনে বসি। মেয়েটাকে আরেকবার মন দিয়ে দেখি। মুম্বাইয়ের নায়িকাদের মতো মাথায় সানগ্লাস, হাতে রিস্টবন্ড, আরও...। আমার ধ্যান ভাঙল তার প্রশ্নে।‘অ্যানিওয়ে, নাম কী?’আপনি তো জানেন, ওই যে ডাকলেন (ভাগ্যিস ‘আপনি’ বলেছিলাম)।‘তার পরও...’মুহাম্মদ জুবায়ের আহমেদ গুড্ডু।‘কী?’মুহাম্মদ জুবায়ের আহমেদ।‘বায়োডাটাটা?’চায়ে লিপস্টিকমাখা ঠোঁট দিয়ে চুমুক দিল মেয়েটা।বায়োডাটা?‘কেন? কাল ফোন করে তো তুমিই বললে, একা থাকো। সিঙ্গেল।আমি না তোমাকে বায়োডাটাসহ আসতে বলেছিলাম।’এই সেরেছে। ফাঁদে পড়েছি। এই মেয়ে অন্য জুবায়ের আহমেদের অপেক্ষায় ছিল। ফোনে কথাও বলেছে। সে আসতে দেরি করছে। আর আমিই এসে বনে গেছি সেই বকরি। কিন্তু প্রেম করতে বায়োডাটা?‘হ্যাল্লো, গাই? কী হলো? দাও।’আমি সৃষ্টিকর্তা কর্তৃক বেঁচে গেলেম গো(!)। পাশেই আমার ফাইলটা ছিল। ইন্টারভিউ থেকে ফিরছি তো! বায়োডাটা তো সেখানেই থাকার কথা। তড়িঘড়ি করে সেটা বের করে মেয়েটির হাতে দিলাম। এদিকে আমার আত্মারাম খাঁচার দরজায় লাথি-ঘুষি চালাচ্ছে। অরিজিনাল বান্দা এসে গেলে আমার (ইজ্জতের) কোরবানি হতে বেশি সময় লাগবে না।তো, কী খাবে? বলো জুবায়ের। আমি তোমাকে তুমি তুমি করছি বলে কিছু মনে করছ না তো? আমি কিন্তু তোমার সিনিয়র।নে ঠ্যালা। এ কেমন কথা? আসল জুবায়ের আহমেদের রুচি দেখে আমার গা রি রি করে উঠল। সিনিয়র? হোয়াট আ হেল?জি, আমি একটা কফি পেলে খুব খুশি হতাম।‘ওকে, নো প্রবলেম। ওয়েটার...’আমার হার্টবিট তখন ধুমপাক ধামপাক করছে। মেয়েটার কারণে নয়। জুবায়ের আহমেদের কারণে।যা হোক, আমি ভয়ে কথা চালিয়ে যেতে লাগলাম। ঠিক করলাম, পৌনে পাঁচটা বাজলেই কোনো ছুতোয় উঠে যাব।‘একটা কথা বলি। ডোন্ট মাইন্ড, কেমন? একটু স্মার্ট হয়ে আসতে পারতা না। আফটার অল, এটা বেশ বড় একটা দায়িত্ব, ইজ নট ইট?‘হ্যাঁ, তা তো বটেই, অ্যাঁ হে হে।’‘তোমার সবকিছুই ভালো। কোয়ালিফিকেশনে টিকে গেলে। আর কিছু বলার নাই। আমাকে উঠতে হবে তো।’মেয়েটা পাশে রাখা ব্যাগ থেকে একটা কাগজ বের করে কী সব লিখতে লাগল। আমি তাড়াতাড়ি কফি শেষ করার চেষ্টা করছি। কখন আবার পৌনে পাঁচটা বেজে যায়।ঠিক তখনই মাথায় আমার বজ্রপাত, অগ্নিপাত কিংবা আকাশ ভেঙে পড়া—সব একসঙ্গে ঘটল।‘কাল থেকে জয়েন করো, কেমন? স্যালারি স্টার্টিংয়ে সাড়ে আট হাজার। তিন মাস পর কনফার্ম। আর বাকিগুলো তো আগেই বলেছি। হোপ ইউর ব্রাইট ক্যারিয়ার। হিয়ার ইজ মাই কার্ড। সি ইউ।’আমি চাকরির সেই কাগজ আর কার্ড নিয়ে হাঁ করে বসে পড়লাম। এটা কী হলো? বেসরকারি ফোন কোম্পানির চাকরি...?আজও অফিসের ডেস্কে বসে আসল জুবায়েরের কথা স্বভাবতই মনে পড়ে। আহা রে ছেলেটা?আর আমিও যে গাধা। কী না ভাবলাম?জুবায়ের আহমেদ কুষ্টিয়া