ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) ও বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে পারস্পরিক স্বার্থ বিষয়ক এক সমঝোতা স্মারক সই হয়েছে ২২ এপ্রিল। এর ফলে বিএসআরএম গ্রুপ সামাজিক দায়বদ্ধতার আওতায় ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করবে।
বিএসআরএম গ্রুপের পক্ষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইরশাদ কামাল খান সমঝোতা স্মারকে সই করেন।
এসময় বিএসআরএম গ্রুপের সামাজিক দায়বদ্ধতাবিষয়ক প্রধান কর্মকর্তা রুহি মুরশিদ আহমেদ, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইলিয়াস আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর নুরুল আবসার, রশীদ আহমদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি