ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) শরৎকালীন সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা গত ২৭ আগস্ট বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ–এর প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।
এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক নুরুজ্জামান, ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্কুল অব বিজনেস বিভাগের ডিন এম আইয়ুব ইসলাম এবং গ্রন্থাগারিক রুমা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রশিদ আহম্মদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক এম আইয়ুব ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যার ওপর গুরুত্ব না দিয়ে গুণগত মান উন্নয়নের ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।