ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং গ্রামার স্কুলের পরিচালক শিরিন ইস্পাহানী। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়র লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম নুরুজ্জামান এবং ব্যবসায় অনুষদের সমম্বয়ক এম আইয়ূব ইসলাম।
অনুষ্ঠানে শিরিন ইস্পাহানী বলেন, অর্থনীতির দিক দিয়ে বাংলাদেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছে। দেশের এই উন্নয়নের অংশীদার হতে হলে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের শিক্ষার্থী বৃন্ত দাস ও প্রকৌশল অনুষদের তাহসিনা মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপক মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ। এতে ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড প্রিভেন্টিং জেন্ডার হ্যারাসম্যান্ট’ শিরোনামে একটি উপস্থাপনা প্রদান করেন ইংরেজি বিভাগের শিক্ষিকা সার্মেন রড্রিকস। বিজ্ঞপ্তি।