প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যাওয়ার েক্ষত্রে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেবে ফরাসি দূতাবাস। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসের সংস্কৃতিবিষয়ক অ্যাঁটাশে মিরিয়াম লোজোন্দর এই তথ্য জানান। ঢাকার ফরাসি দূতাবাস এবং অালিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের যৌথ উদ্যোগ ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ফ্রান্সে উচ্চশিক্ষা’ বিষয়ক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিরিয়াম লোজোন্দর’।
ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইরশাদ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার। সিআইইডের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য এ কাইয়ূম খান, আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক গুরুপদ চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষক নুরুল আবসার। বিজ্ঞপ্তি।