মস্তিষ্কে রক্তক্ষরণ, জরায়ুর টিউমারসহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত আবৃত্তি শিল্পী ইন্দিরা চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য তহবিল গঠনে এগিয়ে এসেছে চট্টগ্রামের ২২টি সাংস্কৃতিক সংগঠন।
তহবিল গঠনের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ‘মঞ্চের ইন্দিরা ফিরে আসুক মঞ্চে’ শিরোনামে এই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাহমুদুজ্জামান বাবু ও নিশিতা বড়ুয়া। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে চেরাগী পাহাড়ে অবস্থিত বাতিঘর গ্রন্থবিপণি, দামপাড়া মোহাম্মদ আলী রোডের শিল্পকলা একাডেমীর শফির দোকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মউর দোকান এবং আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেটের হলমার্ক কার্ড প্রতিষ্ঠানে।
অনুষ্ঠানের দিন শোর আগে হল কাউন্টারেও এক হাজার, ৫০০ ও ২০০ টাকার টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, ইন্দিরা চৌধুরী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে বাঁচাতে হলে দেশের বাইরে নিয়ে মস্তিষ্কে অস্ত্রোপচার করা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।