ইন্দ্রাণীর সুরের ইন্দ্রজাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংগীত ও প্রতিবাদী গান করে অধিকার আদায়ের সংগ্রামে জনতাকে উদ্বুদ্ধ করেন তিনি। গত এক দশকে সমাজ বদলের গান নিয়ে হাজির হয়েছেন শহরের নানা প্রান্তের শ্রোতাদের কাছে। সেই ইন্দ্রাণী ভট্টাচার্য এবার চার দেয়ালের ভেতর সংগীতের ডালা মেলে ধরলেন। ধ্রুপদ, রবীন্দ্র-নজরুল ও দেশাত্মবোধক গান গেয়ে মুগ্ধতায় ভাসালেন দর্শক-শ্রোতাদের।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় ফুলকির এ কে খান মিলনায়তনে ইন্দ্রাণী ভট্টাচার্যের একক সংগীতের আয়োজন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। আয়োজনের শুরুতে চারণের সংগঠক শাহীন মঞ্জুর স্বাগত বক্তব্য দেন।
ইন্দ্রাণীর পরিবেশনা শুরু হয় অতুল প্রসাদের ‘আমি অকৃতি অধম’ গানটির মাধ্যমে। এরপর তিনি একে একে রবীন্দ্র, নজরুল, লালন, জাগরণের গান ও দেশের গান পরিবেশন করেন। আয়োজনে যুদ্ধবিরোধী গান ‘কামান দাগা ভোরের আলোয়’ গেয়ে দর্শকের হূদয় স্পর্শ করেন তিনি।