ইনিডপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) দ্বাদশ সিন্ডিকেট সভা ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আবদুল হাকিম, সিআইইউর ট্রাস্টি বোর্ড সদস্য আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক এবং সাফিয়া গাজী রহমান।
সভার শুরুতে একাদশ সিন্ডিকেট সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এতে সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় অনুষদের অন্তর্ভুক্ত বিবিএর আওতায় বাণিজ্য অর্থনীতি বিষয়ে নতুন মেজর চালুর বিষয়টি অনুমোদিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।