ইপসার ভূমিকম্প ও আগুনবিষয়ক সচেতনতামূলক মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ৪ এপ্রিল সকালে চট্টগ্রাম রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও আগুনবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. রুহুল আমিন, উপসহকারী পরিচালক জসিম উদ্দিন, সিএমডিআরআরের সমন্বয়কারী খান মোহাম্মদ মুজাহিদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ আহমেদ, রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন তালুকদার, ইপসার কর্মকর্তা ফারাহ আমিনা খাতুন, মো. আবদুল ফারুক প্রমুখ।