ইপসার সাধারণ সভা
অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের জন্য ‘ইপসা’-এর বিভিন্ন কার্যক্রম চট্টগ্রামসহ সারা দেশের মানুষের কাছে সুনাম কুড়িয়েছে। বেসরকারি সংস্থা ইপসার বার্ষিক সাধারণ সভায় সাধারণ পরিষদের সদস্যদের সঙ্গে সংহতি প্রকাশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মতামত প্রদান করেন।ইপসার কার্যকরী পরিষদের সভাপতি সামছুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন চট্টগ্রামের সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, কাউন্সিলর অ্যাডভোকেট রেহেনা কবির, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কাজী মো. নুরুল হক, বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, রাজনীতিক সোলায়মান আলম শেঠ, সাংবাদিক এম নাসিরুল হক, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, রফিক আহমদ, কবি শিশির দত্ত, অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রমুখ।সংস্থার সাধারণ সম্পাদক ও ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান ২০১০-১১ সালের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন ও ২০১১-২০১২ সালের কর্মসূচি পরিকল্পনা তুলে ধরেন। অর্থ সম্পাদক ইয়াছমিন আক্তার ২০১০-১১ সালের আর্থিক প্রতিবেদন ও ২০১১-১২ সালের আর্থিক বাজেট উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।