ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজলুল্লাহ ফাউন্ডেশনের ইফতারপ্রাথমিক ও গণশিক্ষাবিষয়কমন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, রমজান নির্মোহ, নির্ভেজাল ও নিষ্কলুষ চরিত্র এবং ত্যাগের শিক্ষা নিয়ে প্রতিবছর আমাদের সামনে হাজির হয়। রমজানের প্রকৃত শিক্ষা ও তাত্পর্য বাস্তব জীবনে প্রতিফলিত না হলে সেই সিয়ামের কোনো মূল্য নেই। তিনি ধর্মের নাম ভাঙিয়ে কিংবা অপব্যাখ্যা করে সমাজে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গত ২৮ আগস্ট চিটাগাং ক্লাবে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান আবু রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি। লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে পাঁচটি এতিমখানার এতিমদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল সম্প্রতি শেষ হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন গভর্নর আসলাম চৌধুরী। ক্লাব প্রেসিডেন্ট লায়ন জাহানারা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, কফিল উদ্দিন, মো. ইলিয়াস প্রমুখ। বিজ্ঞপ্তি। কোলাগাঁও ইউনিয়ন বিএনপিপটিয়ার কোলাগাঁও ইউনিয়ন শাখা বিএনপির ইফতার ও আলোচনা সভা স্থানীয় কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আবদুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মো. এনামুল হক। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। বক্তব্য দেন এনামুল হক, নুরুল হক, কলিম উল্লাহ চৌধুরী, আবদুর রহিম, আবু সিদ্দিক, আবু বক্কর, মো. শফি প্রমুখ। সভা পরিচালনা করেন কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন। বিজ্ঞপ্তি।