ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পনেরোই আগস্ট উদ্যাপন পরিষদজাতীয় শোক দিবস উপলক্ষে আলকরণ পনেরোই আগস্ট উদ্যাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৫ আগস্ট স্থানীয় সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। জহির আহমদ বাবুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক। বক্তব্য দেন নগর বাইশ মহল্লা সর্দার কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, নগর আওয়ামী লীগ নেতা শফিক আদনান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল হোসেন, মকসুদ আহমদ, হাফিজ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোহেল রানা, মো. সালাহউদ্দিন, সাইফুদ্দিন আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ। বিজ্ঞপ্তি। প্রতিধ্বনিকর্ণফুলী থানার স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিধ্বনির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। সংগঠনের সভাপতি মোর্শেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো. আলী, চরপাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস মঈনউদ্দিন, প্রকৌশলী হারুনুর রশিদ, মো. শফিক সাদেকী ও সাইফুদ্দিন মানিক। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, মহরত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।উত্তর জেলা বিএনপি৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা ১ সেপ্টেম্বর নগরের একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ নাজিম উদ্দিন, অ্যাডভোকেট কবির চৌধুরী, মাহবুব উল্লাহ, হাসান মাহমুদ, জামায়াত নেতা শামসুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।