ইফতার ও সাহরির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন
র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন
আরবীয় ধাঁচের গাজীবো প্রাইভেট তাঁবু। সুইমিংপুলের পাড় ঘেঁষে বিছানো লালগালিচা গিয়ে উঠেছে তাঁবুতে। দুপাশে সারি সারি বাঁশের খুঁটির মাথায় জ্বলছে প্রদীপ। তাঁবুতে থাকছে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও। ৬ থেকে ৮ জনের একটি দল খেতে পারবে একসঙ্গে। র‌্যাডিসন ব্লুয়ের ইফতারের আয়োজনে থাকছে এমনই ব্যবস্থা। ইফতারিতে থাকবে মধ্যপ্রাচ্য ও আরবের নানা খাবার। তাঁবু খালি থাকার ভিত্তিতে অগ্রিম বুকিং দেওয়া যাবে। তাঁবুর ভাড়া দিনপ্রতি ১ লাখ টাকা। ফোন: ০১৭৩০০৮৯১৭৬
ঢাকা রিজেন্সি
রমজান মাসে ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্তোরাঁয় বিশেষ ইফতারি পাওয়া যাবে। আরবীয় এবং দেশীয় খাবার যেমন হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ, ছোলা, পেঁয়াজি, বেগুনি, শাহি হালিম, রেশমি জিলাপিসহ পাওয়া যাবে অনেক ধরনের খাবার।
লেকশোর হোটেল
রমজান মাস উপলক্ষে বিশেষ আয়োজন করতে যাচ্ছে লেকশোর হোটেল। অতিথিরা উপভোগ করতে পারবেন গোল্ডেন গুজ রেস্তোরাঁর বিশেষ ইফতারি ও রাতের খাবার। এ ছাড়া অতিথিদের জন্য থাকছে বিশেষ ইফতারির বাক্স। করপোরেট এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য থাকছে ভিন্ন ভিন্ন ইফতার ও রাতের খাদ্যতালিকা। ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, এনআরবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলালিংক এবং হাংরি নাকির গ্রাহকেরা পাবেন বিশেষ সুবিধা।

আমারি ঢাকা
আমারি ঢাকা

আমারি ঢাকা
রমজান মাসে হোটেল আমারি ঢাকায় থাকছে ইফতার ও সাহ্রির খাবারের আয়োজন। ইফতারি বাক্স ও সেট মেনুর ব্যবস্থাও থাকছে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আরবীয় ও পার্শিয়ান খাবারের পাশাপাশি পাওয়া যাবে ডাইন রেস্তোরাঁ, ক্যাসকেড লবি লাউঞ্জে। এ ছাড়া করপোরেট ইফতার পার্টি ও ব্যক্তিগত ইফতার পার্টির আয়োজন করা যাবে। এ ছাড়া ক্যাসকেড লবি লাউঞ্জে ও আমায়া ফুড গ্যালারির খাবারে থাকছে বিশেষ ছাড়।