
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল
আরব দেশীয় খাবার, লাইভ কুকিং স্টেশন, শরবত ও পানীয় দিয়ে সাজানো হয়েছে এবারের রমজানের ইফতার বুফে। আরবের ঐতিহ্যবাহী হট অ্যান্ড কোল্ড মেজজেহ থেকে ডিপ ফ্রায়েড কেব্বেহ ও সবজির ফ্যাটায়ের আর পেটিস। এ ছাড়া শিস তাওয়াক, ওরিয়েন্টাল রাইসের সঙ্গে ল্যাম্ব শাঙ্ক এবং সোনারগাঁও হোটেলের হালিম ও জিলাপি। আছে ডেজার্টও।
একসঙ্গে ১৫ জনের ওপরে ইফতার করতে চাইলে ক্যাফে বাজার রেস্টুরেন্টে যেতে পারেন।
বুকিং ও রিজারভেশনের জন্য যোগাযোগ: ৫৫০২৮০০৮ ও ৯১২৮০০৮।

খাজানা
এবার ইফতারি হিসেবে খাজানা নিয়ে এসেছে মোগল খাবারের নানা পদ। ঢাকার উত্তরা ও গুলশানের দুই জায়গাতেই পাওয়া যাবে খাসির রান মাসাল্লাম, চাপ, জিলাপি ইত্যাদি। চিনি ছাড়া জিলাপিও পাবেন এখানে। ইফতারের বক্স ও ডালা পাওয়া যাবে। প্রতিদিন বেলা একটা থেকে ইফতার চালু করা হবে। খাজানা মিঠাইতেও থাকছে নানা রকমের মিষ্টি।
গ্র্যান্ড সুলতান
১০ হাজার ৫০০ টাকায় সেহ্রি, বুফে ইফতার, বুফে নৈশভোজসহ এক রাত থাকার বিশেষ অফার দিয়েছে সিলেটের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এই ঈদে ১১ হাজার ৫০০ টাকায় থাকার ব্যবস্থাও করবে রিসোর্ট কর্তৃপক্ষ। ঈদের দিন থেকে পরবর্তী ছয় দিন থাকছে আকর্ষণীয় মিউজিক্যাল নাইট।

আমারি ঢাকা
হোটেল আমারি ঢাকার ১৩ তলায় আমায়া রেস্টুরেন্টে অতিথিরা ইফতার করতে পারবেন আকর্ষণীয় সব আরবীয় এবং কন্টিনেন্টাল ডেজার্ট দিয়ে। দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা। এ ছাড়া আমারির ক্যাস্কেইড লবি লাউঞ্জে ১ হাজার ৪৯৯ টাকায় ইফতার করা যাবে। বাড়িতে নেওয়ার জন্য টেক অ্যাওয়ে ইফতার মেনু পাবেন ১ হাজার ৪৯৯ টাকায়।
এখানকার ব্যাংকোয়েট হল (ইডেন দ্য গ্র্যান্ড বলরুম) ও মিটিংরুমে (আঙ্কিতা, কারিশমা) করপোরেট ইফতার পার্টি কিংবা ব্যক্তিগত ইফতার পার্টি করতে পারেন ১ হাজার ৫৯৯ থেকে ৩ হাজার ৫৯৯ টাকায়। এসব মূল্যের সঙ্গে ভ্যাট যোগ হবে।

দ্য ওয়েস্টিন ঢাকা
নানা রকমের ইফতারি দিয়ে সাজানো হয়েছে নানা রকমের প্যাকেজ। এখানকার সিজনাল টেস্টস রেস্টুরেন্টে বুফে খাবারে নেহারি, কাকরি কাবাব, খাসির পায়া, হালিম, গরুর ভুনা খিচুড়িসহ মজাদার সব খাবারের আয়োজন থাকছে। ইফতার করে রাতের খাবার খাওয়ার ব্যবস্থা আছে। হোটেলের সুইমিংপুলের পাশে ইফতার ও রাতের খাবার খেতে চাইলে তিন হাজার টাকায় খেতে পারবেন। আর ইফতার বক্সের ব্যবস্থাও থাকছে।
ফখরুদ্দিন
মুঠিয়া কাবাব, চিকেন বটি কাবাব, চিকেন ললি, খাসির চাপ, কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে মুখরোচক খাবার নিয়ে ইফতার আয়োজন করেছে ফখরুদ্দিন রেস্টুরেন্ট। বিভিন্ন রকম শরবত ও কোমল পানীয় পাবেন তাদের প্রতিটি শাখায়।

সেভেন হিল রেস্টুরেন্ট
বুফে অথবা সীমিত দুই ধরনের ইফতারির ব্যবস্থা থাকছে এখানে। কোরাল স্টিম, রোস্টেড হোল গ্রিল চিকেন, কোকোনাট বরফি, ব্ল্যাকবেরি জুসসহ ৬০ ধরনের খাবার পাবেন ইফতারে। আর সেহ্রিতে থাকছে প্রায় ৩০ পদের দেশি-বিদেশি খাবার। চাইলে ইফতার ও সেহ্রির ক্যাটারিং-সেবাও পরিবেশন করবে সেভেন হিল রেস্টুরেন্ট। বুফে ইফতারে খরচ পড়বে ৬৭৫ টাকা আর সেহ্রি ৬৫০ টাকা। এ ছাড়া ২৫০ থেকে ৩৯৯ টাকায় মিলবে ইফতারের বক্স প্যাকেজ।
ফুড প্যান্ডা
চাহিদামতো খাবার সরবরাহের ওয়েব পোর্টাল ফুড প্যান্ডা পুরো রমজান মাসে দিচ্ছে বিশেষ ইফতারি ও সেহ্রি প্ল্যাটার। ইফতারি ও সেহ্রিতে রয়েছে আল ফ্রেসকো, কয়লা, সুইটড্রিমস, ডমিনোস, সবাররোসহ অনেক দোকানের খাবার।
বিস্তারিত: www.foodpanda.com.bd। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ফুড প্যান্ডার সেবা পাওয়া যাবে।