ইফতারির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাডিসনবৈচিত্র্যময় ইফতারির আয়োজন থাকছে ঢাকার উত্তরায় হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে। পাবেন ডালিম ফলের পাউডারে তৈরি লেবানিজ সালাদ, কাবলি চানা দিয়ে তৈরি ফালাফেল, সম্পূর্ণ বাষ্পে সেদ্ধ খাসির মাংসে তৈরি খুজি বিরিয়ানিসহ বিভিন্ন খাবার। এসব খাবারই আরবের রান্নার ধরনে তৈরি। ডেজার্টেও থাকছে চমক। পাবেন বাসবুসা, ওমালি, বাথলাবা ও তিউনিসিয়ান খেজুর। এ ছাড়া দেশি নানা পদের ইফতারিও থাকছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য থাকছে ইফতারি প্যাকেজ। দাম শুরু হচ্ছে এক হাজার ৩৯৯ টাকা থেকে। ন্যানদোসপেরি-পেরিভক্তরা এবার চাইলে মজার সব ইফতারি ঘরে বসেই উপভোগ করতে পারবেন। ভাজা-পোড়া খাবারের বদলে খেতে পারেন ন্যানদোসের পেরি-পেরি চিকেন ও ফলাদি দিয়ে সাজানো এই ইফতারি। একটি কোয়ার্টার চিকেন দিয়ে সাজানো মিলে থাকছে সুস্বাদু ট্রিনচাদো থাই পিস, সঙ্গে অ্যারাবিয়ান পিটা ব্রেড, পেরি ছোলা-বুট, ওয়েজেস, বিভিন্ন রকম ফল, ন্যানদোস স্পেশাল ব্রাউনি, সঙ্গে লেমোনেড ও কোমল পানীয় অথবা পানি। দ্বিতীয় মেন্যুতে অন্য সব উপাদানের সঙ্গে আছে চিকেন স্টেক। ভোজনরসিকদের জন্য অপর মেন্যুতে থাকছে চিকেন এস্পাতাদা ও সুস্বাদু কর্ন-অন-দ্য-কবের সঙ্গে অন্য সব পদ। এই মিলটিতে আরও পাবেন ন্যানদোসের জনপ্রিয় পানীয় ‘গোয়া লেমন’। বিশেষ এই ইফতারি প্লেটারে থাকবে চারজনের জন্য পূর্ণাঙ্গ এক মিল।এবার ঢাকার গুলশান ২ নম্বরেও নতুন শাখা খুলেছে তারা।খাজানাঢাকার গুলশানে খাজানা রেস্তোরাঁ এনেছে নানা পদের ইফতারি। নানা রকম কাবাব, দম বিরিয়ানি, শাহি হালিম, মুর্গ কাবাব ইত্যাদি থাকছে এই আয়োজনে। খাজানা মিঠাইয়ে পাবেন নানা পদের মজাদার মিষ্টি। পাবেন প্যাকেট করা লাচ্ছা সেমাইও।