ইফতারির কয়েক পদ
ছোলা ঘুগনিউপকরণ: ছোলা ২ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ পরিমাণমতো, তেল ৩ টেবিল-চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি।প্রণালি: ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করতে হবে। তেল গরম করে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে হবে। তেলের ওপর এলে চুলার আঁচ কমাতে হবে। ছোলা ঘুগনি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।আদা লেবুর শরবতউপকরণ: আদার রস ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, চিনি ২ টেবিল-চামচ, ঠান্ডা পানি ১ গ্লাস।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে শরবত বানাতে হবে।ডিম চপউপকরণ: সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ৩ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কুচি ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, ডিম ২টি, টোস্টের গুঁড়া ১ কাপ, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, লবণ পরিমাণমতো।প্রণালি: গরম তেলে পেঁয়াজ, আদা বাদামি রং করে ভেজে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তেল ঝরিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মাখাতে হবে। গোলমরিচ ও জিরা গুঁড়া একসঙ্গে মাখিয়ে ৮ ভাগ করতে হবে। ডিম লম্বায় কেটে অর্ধেক করে আলুর মধ্যে অর্ধেক ডিম ভরে চপ ডিমের আকার করতে হবে। ২টি ডিম ফেটিয়ে চপ ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে। ডিম চপ টমেটো সস, তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করা যায়।বেগুনিউপকরণ: ছোলার ডালের বেসন দেড় কাপ, চালের গুঁড়া আধা কাপ, মরিচ গুঁড়া আধ চা-চামচ, লম্বা বেগুন ১-২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।প্রণালি: বেগুন ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে পানিতে দিয়ে থকথকে গোলা করে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। বেগুন পাতলা টুকরা করে কেটে সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম করে বেগুন বেসনের গোলায় ডুবিয়ে ডুবোতেলে ছাড়তে হবে। মচমচে বাদামি রং করে ভাজতে হবে। তেল থেকে উঠিয়ে কিচেন টাওয়েল অথবা কাগজের ওপর রাখতে হবে।হালিমউপকরণ: হাড়সহ মাংস ৩ কেজি, এলাচ ৪টি, রসুন বাটা ২ চা-চামচ, লবণ ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টক দই আধা কাপ, দারচিনি ৪ টুকরা, আদা বাটা ২ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা ২ চা-চামচ, সয়াবিন তেল ১ কাপ, তেজপাতা ২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, লবঙ্গ ৪টি, ধনে বাটা ২ টেবিল-চামচ, চিনি আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ।প্রণালি: মাংস হাড়সহ ছোট ছোট টুকরা করে সব উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে।৪ কাপ বা পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে মাংস কষিয়ে নিতে হবে।উপকরণ: মুগডাল ভাজা আধা কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, মসুর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, গম আধা ভাঙা ১ কাপ, তেজপাতা ২টি, রসুন কুচি ১ টেবিল-চামচ, মটর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৭-৮টি, আদা কুচি ১ টেবিল চামচ, মাষকলাইয়ের ডাল ভাজা আধা কাপ, লবণ পরিমাণমতো, ছোলার ডাল পৌনে কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ।প্রণালি: গম ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডাল ধুয়ে সব উপকরণ একসঙ্গে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। গম-ডাল ভালোভাবে সেদ্ধ হলে ঘুটে নিতে হবে। মাংস ঢেলে দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। পরিবেশনের সময় আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, হালিমের মসলা, লেমন রাইন্ড, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, পুদিনাপাতা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।হালিমের মসলার উপকরণ: ধনে গুঁড়া ৪ টেবিল-চামচ, একাঙ্গি সিকি ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, দারচিনি ১ চা-চামচ, কালজিরা গুঁড়া হাফ চা-চামচ, মেথি ১ চা-চামচ, লবঙ্গ গুঁড়া ১ টেবিল-চামচ, মৌরি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ১২-১৪টি, সরিষা ১ টেবিল-চামচ, জিরা ২ টেবিল-চামচ, এলাচ ৬টি, রাঁধুনি ১ চা-চামচ।প্রণালি: সব মসলা আলাদা গুঁড়া করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।ফ্রুট ককটেলউপকরণ: আপেল ২টি, বড় সাগর কলা ২টি, পাকা পেয়ারা ২টি, পাকা আম ২টি, আনারস টুকরা অর্ধেকটি, সবুজ আঙুর আধা কাপ, লাল আঙুর আধা কাপ, মাল্টা ২টি, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, বিট লবণ আধা চা-চামচ, চিনি ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, সালাদ ড্রেসিং ২ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ বা পরিমাণমতো। সব ফল টুকরা করে কাটতে হবে। ইচ্ছামতো ফল ব্যবহার করা যায়। প্রণালি: গোলমরিচ গুঁড়া, বিট লবণ, চিনি, সালাদ ড্রেসিং ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে সব ফলের টুকরা দিয়ে মাখিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ককটেল পরিবেশন করতে হবে।রেশমি জিলাপিউপকরণ: মাষকলাই ডাল ২৫০ গ্রাম, চালের গুঁড়া সিকি কাপ, ময়দা সিকি কাপ, চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, গোলাপজল ১ টেবিল-চামচ, ঘি বা তেল (ভাজার জন্য) পরিমাণমতো। প্রণালি: ডাল ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন খোসা না থাকে। ডাল মিহি করে বেটে নিতে হবে। চালের গুঁড়া ও ময়দা পানি দিয়ে ঘন করে গুলে ডালের সঙ্গে মিশিয়ে ৫-৬ ঘণ্টা ঢেকে রাখতে হবে। মিশ্রণকে ভালোভাবে ফেটিয়ে চিকন ফানেলে ভরে বড় ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে আড়াই প্যাঁচে দিয়ে জিলাপি মাঝারি আঁচে মচমচে করে ভেজে সিরায় দিতে হবে। জিলাপি টসটসে হলে ঝাঁজরিতে করে উঠিয়ে পরিবেশন করতে হবে। সবজি পেঁয়াজুউপকরণ: মসুর ডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, গাজর কুচি সিকি ১ কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, মটরশুঁটি কুচি সিকি ১ কাপ, আলু কুচি সিকি কাপ, ধনেপাতা কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, বেসন ২ টেবিল-চামচ, পুঁইপাতা কুচি আধা কাপ।প্রণালি: ডাল ধুয়ে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ডুবোতেলে ভাজতে হবে। গরম গরম পেঁয়াজু পরিবেশন। দই বড়াউপকরণ: কাঁচা মাষকলাই ডাল আধা কাপ, চিনি ২ টেবিল-চামচ, টক দই ৪ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, ধনে টালা গুঁড়া ১ চা-চামচ, মরিচ টালা গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, বিট লবণ ১ চা-চামচ, পুদিনাপাতা বা ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ।প্রণালি: ডাল ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিতে হবে। অল্প পানি দিয়ে ডাল খুব ভালো করে ফেটাতে হবে। গামলায় ৬-৭ কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ গুলিয়ে রাখতে হবে। কড়াইয়ে দুই কাপ তেল গরম করে চ্যাপটা আকারে বড়া ভাজতে হবে। বড়া ভাজা হলে তেল থেকে তুলে লবণ পানিতে ছাড়তে হবে। ঘন দই হলে সামান্য পানি দিয়ে ফেটিয়ে লবণ, চিনি দিয়ে কিছুটা গুঁড়া মসলা মেশাতে হবে। বড়া পানি থেকে নিংড়ে নিয়ে দইয়ে ডুবাতে হবে। দই বড়ার ওপরে পুদিনাপাতা কুচি ও বাকি গুঁড়া মসলা ছিটিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা দই বড়া ৫-৬ দিন ধরে পরিবেশন করা যায়।