ইফতারে আরবের পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল পেনিনসুলায় ইফতারির রকমারি পদ  l প্রথম আলো
হোটেল পেনিনসুলায় ইফতারির রকমারি পদ l প্রথম আলো

মাটিতে বিছানো রয়েছে গালিচা। গালিচার ওপর প্লেট ভর্তি থরে থরে সাজানো আস্ত খাসির রোস্ট ও নানা পদের খাবার। সেসব সামনে নিয়ে বসে আছেন রোজাদাররা। আজানের শব্দে একসঙ্গে ইফতার শুরু করলেন সবাই। ভোজনরসিকদের কথা মাথায় রেখে আরবি কায়দায় এমন ইফতারির আয়োজন করেছে চট্টগ্রামের বেশ কয়েকটি নামী রেস্তোরাঁ। হোটেল পেনিনসুলা ও ওয়েলপার্ক রেসিডেন্সের নানা পদের ইফতার নিয়ে আজকের আয়োজন।
পেনিনসুলা: পেনিনসুলা শাহি ইফতার প্যাকেজ নামে এ বছর আরবি খাবারের নানা পদ নিয়ে ইফতারের আয়োজন করেছে হোটেল পেনিনসুলা। আস্ত খাসির রোস্টসহ বিভিন্ন পদের আরবি খাবারের এই প্যাকেজ ১২ জনের জন্য করা হয়েছে। প্যাকেজের দাম পড়বে ২১ হাজার টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও সার্ভিস চার্জ। শুধু আরাবিয়ানা নয়, নিয়মিত বাহারি স্বাদের ইফতারসামগ্রীও মিলছে পেনিনসুলার ইফতার আয়োজনে। হোটেলের নিচতলায় রমজান মাসের প্রথম দিনই খোলা হয়েছে ইফতারসামগ্রীর দোকান। তাই সাধারণ ক্রেতারাও এখান থেকে ইফতার কেনার সুযোগ পাচ্ছেন। হোটেলের তৃতীয় তলার জিইসি ওয়েস্ট রেস্টুরেন্টে রয়েছে সেট মেনু দিয়ে ইফতার করার সুযোগ। এখানকার ইফতার মেনুতে আছে ছোলা ভুনা, কাঁচা ছোলা, পাফ রাইস, চিকেন শর্মা, হালিমসহ ১৮ পদের খাবার। এতে প্রতি জনের জন্য খরচ হবে ৭৯৯ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও সার্ভিস চার্জ। শামি কাবাব, চিস পাফ, হালিম, চিকেন শাশলিকসহ ২১ পদের ইফতার মেন্যু বি-এর দাম পড়বে ৯৯৯ টাকা। সাধারণভাবে সেট করা প্লেট ভর্তি ইফতার করতে জনপ্রতি গুনতে হবে ভ্যাট ও সার্ভিস চার্জসহ ৫০৪ টাকা। পেনিনসুলার বিক্রয় ও বিপণন বিভাগের সমন্বয়ক ফারিয়া তাহমিন প্রথম আলোকে বলেন, ‘এ বছর ইফতার আয়োজনে আমরা নানাভাবে ভিন্নতা আনার চেষ্টা করেছি। সে কারণে ক্রেতাদের কাছ থেকেও ভালো সাড়াও পাচ্ছি।’
ইফতারের পাশাপাশি বুফে ডিনার করারও সুযোগ রয়েছে পেনিনসুলায়। ১৫ পদের ইফতার ও ১৫ পদের বুফে ডিনারসহ জনপ্রতি এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ভ্যাট ও সার্ভিস চার্জ ছাড়া ১২৯৯ টাকা। এ ছাড়া সপ্তাহের সাত দিন বুফে রাতের খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে হোটেলের পঞ্চম তলার ‘লেগুনা’ রেস্তোরাঁয়। প্রতিদিন এই আয়োজনে থাকছে ৯০ পদের খাবার। ভ্যাট ও সার্ভিস চার্জ ছাড়া এতে জনপ্রতি খরচ পড়বে ১৫৮০ টাকা।
ওয়েল পার্ক: টানা তৃতীয়বারের মতো এবার জিইসি মোড়ের ওয়েল পার্ক হোটেল আরবি খাবারের নানা পদ দিয়ে ইফতার আয়োজন সাজিয়েছে। আরবি খাবার নিয়ে রয়েছে আলাদা একটি কর্নার। এটি সাজানো হয়েছে আরবি ঢঙে। ইচ্ছে হলে ইফতার পার্টিও দেওয়া যাবে। এখানে রোজাদারদের জন্য আরবি খাবারের তিন ধরনের প্যাকেজ আছে। এ ছাড়া দেশি, ভারতীয় ও আরবি খাবারের সমন্বয়ে রয়েছে বুফে ইফতার ও ডিনার করার ব্যবস্থা। এতে অংশ নিতে চাইলে জনপ্রতি ভ্যাটসহ গুনতে হবে ১২০০ টাকা। এবারের রমজান মাসে ওয়েল পার্কের ইফতারির তালিকায় অন্যান্য খাবারের পাশাপাশি মেজবানের মাংসের পরিবেশনাও রয়েছে বলে জানান এখানকার সহকারী মহাব্যবস্থাপক এম এ মনসুর। এ ছাড়া রোজাদারদের সুবিধার জন্য রয়েছে চার ধরনের সেট মেনু। ফিশ বল, মিনি চিকেন শাশলিক, শামি কাবাব, চিকেন হালিমসহ ১৮ পদের সেট মেনুর দাম পড়বে ৬৫০ টাকা। ৭০০ টাকার সেট মেনুতে রয়েছে শামি কাবাব, তন্দুরি চিকেন, ফিশ কাটলেট, হালিমসহ মোট ১৯ পদের খাবার। ফ্রায়েড চিকেন, জালি কাবাব, বিফ বটি কাবাব ও হালিমসহ ২১ পদের খাবার মেনুর জন্য গুনতে হবে ৭৫০ টাকা। চিকেন রেশমি কাবাব, ফিশ কাবাব, বিফ অথবা চিকেন আখনি ও হালিমসহ ২০ পদের সেট মেনুর দাম পড়বে ৮০০ টাকা।