ইফতারের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁও হোটেলপবিত্র রমজানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজন করেছে বিশেষ ইফতার। ক্যাফে বাজার রেস্তোরাঁয় চলবে মাসব্যাপী ইফতার আয়োজন, যা শুরু হবে পয়লা রমজান থেকে। মুখরোচক ও স্বাস্থ্যকর এসব খাবার থাকবে বুফে টেবিলে সাজানো। হোটেলের নির্বাহী শেফ ডমিনিক গোমেজ বলেন, ‘রসনাবিলাসের পাশাপাশি রোজা রাখা শরীর যেন প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়, সেদিকে লক্ষ রাখছি আমরা।’ ইফতারে বিশেষ এই বুফের দাম পড়বে এক হাজার ৬৫০ টাকা। পার্সেল এবং বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের জন্য ক্যাটারিং বুকিং দিতে পারেন এখানে। যোগাযোগ: ৮১৪০৪০১।খাজানাইফতারের বিশেষ আয়োজনে খাজানা রেস্টুরেন্ট এবার এনেছে বিশেষ ইফতার বুফে। যেখানে থাকছে শাহি লক্ষেৗ হালিম, চুপা রুস্তম, চিকেন কাঠি রোলস, দইবড়া, গোশত দম বিরিয়ানি, খাজানা কা জিলাপি, মটকা লাচ্ছি ইত্যাদি। খাজানার হেড অব অপারেশনস অভিনব সিনহা জানালেন, আইটেম রান্নায় ব্যবহার করা হয়েছে বিশেষ তেল। যেমন সব রান্নায় ব্যবহার করা হয়েছে স্বাস্থ্যকর সাফোলা তেল। শাহি হালিমের মসলা নিয়ে আসা হয়েছে লক্ষেৗ থেকে। খাজানা কা জিলাপির স্বাদ বাড়াতে জাফরান নিয়ে আসা হয়েছে কাশ্মীর থেকে। খাজানার মূল রেস্টুরেন্ট ছাড়াও খাজানা মিঠাইতে থাকছে মিষ্টির বিশাল সমাহার। গুলাব জামুন, মতিচুর লাড্ডু, রসমালাই, কাজু বরফি, রাজভোগ ইত্যাদি। যোগাযোগ: ৮৮২৬১২৭প্লাটিনাম সুইটসরমজানে প্লাটিনাম সুইটস দিচ্ছে হালাল ও নবাবি ইফতার করার সুযোগ। ক্যাফে নেমোতে প্রতিদিনের বুফে ইফতারে পেট পুরে খেতে পারবেন সারা মাস। খরচ পড়বে মাথাপিছু ৯৯৯ টাকা। বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন। পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য থাকছে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া রোজার মাসে প্লাটিনাম রুফ টপ রেস্টুরেন্ট বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে।রিজেন্সিইফতারের নানা রকম আয়োজন নিয়ে এসেছে ঢাকা রিজেন্সি। রমজান মাস জুড়ে এই আয়োজনে থাকবে মধ্যপ্রাচ্যে অথবা অ্যারাবিয়ান ইফতার সরমা, হুমুস, মেহেন্দি অথবা কাবস। পাশাপাশি পাওয়া যাবে ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহি হালিমসহ অন্যান্য খাবার।