ইফতারের আয়োজন
বাড়িতে নানা রকম ইফতারি তো তৈরি হবেই। স্বাদ বদলের জন্য বাইরেও করতে পারেন ইফতার। দেখে নিন ঢাকার কিছু হোটেল ও রেস্তোরাঁর ইফতার আয়োজন।ওয়েস্টিনঢাকার গুলশানে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় রমজান মাসজুড়ে থাকছে ইফতারের নানা আয়োজন। আছে পিয়াজু, বেগুনি, নানা রকম কাবাব। এ ছাড়া ফল, সালাদ ও শরবত তো আছেই। পাবেন তুরস্কের খাবার বাকলাভা, রেশমি জিলাপি, পুরভরা খেজুর ইত্যাদি ভিন্ন স্বাদের খাবারও। বুফে ইফতারের পর থেকে পারবেন বুফে ডিনার।মারমেইড ক্যাফেকম তেল ও মসলার ব্যবহারে নানা রকম ফল, মাছ, মাংস ও সবজি দিয়ে তৈরি স্বাস্থ্যকর ইফতার এনেছে ঢাকার মারমেইড ক্যাফে। এখানকার সব রান্নাই করা হয় জলপাই তেলে। ফলের রস, লেমোনেড, পিজা, স্টেক, স্যুপ ইত্যাদি খাবার পাবেন ঢাকার গুলশান ও বারিধারার দুটি শাখাতেই।রিজেন্সিঢাকার নিকুঞ্জ ২-এ হোটেল ঢাকা রিজেন্সিতে পাবেন মধ্যপ্রাচ্যের ইফতার। আছে সরমা, হুমুস, কাবসা ইত্যাদি খাবার। দেশি ঢংয়ে তৈরি ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু, হালিম ইত্যাদি তো আছেই।প্ল্যাটিনাম স্যুটসঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের শাখায় আছে ইফতার ও রাতের খাবারের আয়োজন। পুরান ঢাকার ঢংয়ে তৈরি নানা পদ পাবেন।