ইফতারের পর এক কাপ চা
ইফতারের পর এক কাপ চা যেন না হলেই নয়।সেই চায়ে আনতে পারেন বৈচিত্র্য। চার রকম চা তৈরির পদ্ধতি দিয়েছেন রোকেয়া হকআদা-পুদিনা চাউপকরণ: পানি ১ কাপ, চা-পাতা আধা কাপের একটু বেশি, আদা কুচি আধা কাপ, পুদিনাপাতা ৩-৪টি, মধু ৩-৪ ফোঁটা, বিট লবণ ১ চিমটি, চিনি ১ চিমটি (ইচ্ছামতো)প্রণালি: পানি ফুটে উঠলে আদা কুচি দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করতে হবে। চা-পাতা দিয়ে রং বের হলে পুদিনাপাতা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। কাপে বিট লবণ, চিনি ও মধু ঢেলে লিকার মিশিয়ে পরিবেশন করতে হবে। মাল্টা চাউপকরণ: পানি ১ কাপ, চা-পাতা ১-৩ চা-চামচ, চিনি আধা চা-চামচ, মাল্টার রস ১ টেবিল-চামচ, মাল্টার খোসা কোরানো ১ চিমটি, দারচিনিপাতা বা টুকরো ১টি।প্রণালি: পানি ফুটে উঠলে দারচিনিপাতা বা ১ টুকরো দিয়ে কিছুক্ষণ রেখে চা-পাতা দিয়ে নেড়ে রং বের হলে নামিয়ে নিতে হবে। কাপে মাল্টার রস ও চিনি মিশিয়ে লিকার ঢেলে মাল্টার খোসা ছিটিয়ে পরিবেশন করতে হবে।লেবুর ঠান্ডা চাউপকরণ: চায়ের ঘন লিকার ১ কাপ, লেবুর রস সিকি কাপ, ঠান্ডা পানি ১ জগ, লেবুর চাকতি ৬ টুকরো, চিনি পছন্দমতো, বরফকুচি প্রতি গ্লাসে ২ টেবিল-চামচ, লবণ আধা চামচ।প্রণালি: চায়ের লিকার, ঠান্ডা পানি, লেবুর রস ও চিনি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। প্রতি গ্লাসে বরফকুচি দিয়ে গ্লাসের কোনায় লেবুর চাকতি বসিয়ে পরিবেশন করতে হবে।দুধ-মসলা চাউপকরণ: পাতলা তরল দুধ ২ কাপ, চা-পাতা ১ টেবিল-চামচ, তেজপাতা ২টি, এলাচ ১টি, দারচিনি ১টি, লবঙ্গ ১টি, ঘন দুধ বা কনডেন্সড মিল্ক ১ টেবিল-চামচ ও চিনি পছন্দমতো।প্রণালি: দুধ চুলায় ফুটে উঠলে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও চা-পাতা দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করতে হবে। চায়ের রং বের হলে নামিয়ে কনডেন্সড মিল্ক কিংবা ঘন দুধ ও চিনি মিশিয়ে পরিবেশন করতে হবে। দুধ মশলার চা ১০-১২ কাপ তৈরি করলে ১টি ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে তরল দুধ ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে।