ইফফাত জান্নাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের ছাত্রী ইফফাত জান্নাত ওরফে বীথির দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাত মাস ধরে তাঁর ডায়ালাইসিস চলছে। ১৮ বছরের মেধাবী তরুণী ইফফাত জান্নাতকে বাঁচাতে হলে তাঁর কিডনি পরিবর্তন করে নতুন করে সংযোজন করতে হবে। এর জন্য ১৫-২০ লাখ টাকার প্রয়োজন। এত টাকা খরচ করা তাঁর দরিদ্র কৃষক বাবার পক্ষে সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান লোকদের কাছে তাঁর জীবন বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করেছেন। যোগাযোগ: ফরহাদ আলী সেলিম, ব্যাংক এশিয়া সেভিংস নম্বর-০১৮৩৪ ০০২৪২৮, হান্ডি ফ্যামিলি রেস্টুরেন্ট, পুনাক ভবন, দামপাড়া, চট্টগ্রাম। মোবাইল: ০১৯১৮ ২৪০৭০০।