ইবনুর খোঁজ মেলেনি এখনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে ২৪ অক্টোবর নিখোঁজ হওয়া এহতেশাম উল্লাহ ওরফে ইবনুর (১৩) খোঁজ মেলেনি এখনো। সে অটিজমে আক্রান্ত, স্পষ্ট কথা বলতে পারে না। উচ্চতা চার ফুট চার ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার আগে সে চেক শার্ট পরে ছিল। এ ব্যাপারে পাঁচলাইশ থানায় একটি ডায়েরি করা হয়েছে। তার খোঁজ পেলে প্রযত্নে—বদিউর রহমান সওদাগর, বাড়ি ৯১৪/১, গ্রিন ভিউ আবাসিক এলাকা, পাঁচলাইশ এই ঠিকানায় অথবা, ফোনে (০১৭২৮ ২৬২৮৬৭, ০১৭৪৮ ৪৬০৮৮১) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।