ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে চিকিৎসাবিষয়ক সেমিনার ৯ সেপ্টেম্বর বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভিন্ন উপজেলার শতাধিক পল্লি চিকিৎসক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম তারেক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ জাহিদ হোসেন, অধ্যাপক উজ্জ্বল কান্তি দাশ, পান্না লাল সাহা, আব্দুল মোত্তালিব, প্রণব কান্তি মল্লিক, নিবেদিতা পাল, আফতাব-এ-দ্বীন ও এলভিন সাহা।
হাসপাতালের বিভিন্ন বিভাগের সেবার মান সম্পর্কে আমন্ত্রিত অতিথিদের অবহিত করেন সভার সভাপতি ও হাসপাতালের পরিচালক মো. মনসুর আলী। বিভাগীয় প্রধানেরা তাঁদের নিজ নিজ বিভাগের আধুনিক চিকিৎসা সম্পর্কে মতামত ব্যক্ত করেন। সেমিনারে অতি দ্রুত প্রাথমিক চিকিৎসা নিশ্চিতকরণ, জরুরি চিকিৎসাসেবাকে অগ্রাধিকার, মা ও শিশু স্বাস্থে্যর উন্নতি, মাতৃ ও নবজাতক মৃত্যুর হার রোধ, নতুন রোগের আবির্ভাব প্রতিরোধ, পুষ্টিগত সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং স্বাস্থ্যসেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।