
পিঠের লিখন
চিহ্নিত ইভ টিজারদের পিঠে লেখা থাকবে—‘ইভ টিজার হইতে সাবধান!’ ঘর থেকে বেরোলেই এই লেখাযুক্ত পোশাক পরা বাধ্যতামূলক।
কী ব্যাপার, এরা এভাবে দেয়ালে হেলান দিয়ে আছে কেন?
কারণ, ওদের পিঠে ‘ইভ টিজার’ লেখা। সেই লজ্জায় পিঠ আড়াল করছে।
এই লজ্জাটা যদি আগেই পেত...!

মুখের ঠুলি
চিহ্নিত ইভ টিজারদের বাইরে বের হওয়ার সময় মুখে বিশেষ ঠুলি পরিয়ে দেওয়া যেতে পারে। মেয়েদের দেখে বাজে মন্তব্য করার উপায় থাকবে না।
দেখ, রুমাল দিয়ে মুখ ঢেকে জামাই সাজার চেষ্টা করছে।
সত্যিকারের জামাই তো হতে পারবে না, দুধের স্বাদ ঘোলে মেটাক।

লোহার পোশাক
ইভ টিজারদের পরিয়ে দেওয়া যায় লোহার খাঁচাযুক্ত বিশেষ পোশাক। যে পোশাক একটা চলমান জেলখানা হিসেবে কাজ করবে।
কি রে দোস্ত, তোর ড্রেসটা মনে হইতাছে এল সাইজের!
হ, আব্বায় কইছে, হাইট বাড়লেও এইডাই গায়ে লাগব।

ঘরে বন্দী
বিশেষ দিবসে কোনো ইভ টিজারকে বাসা থেকে বের হতে দেওয়া যাবে না। তাদের ঘরে দরজা বন্ধ করে আটকে রাখতে হবে। আটকাবে কে? ইভ টিজারের মা-বাবা।
কনসার্টে যামু। ঘরের দরজা বাইরে থেইকা বন্ধ ক্যান?
কারণ, তর দুই বইনও আইজকা সেইখানে গেছে। তর মতো শয়তান ওইখানে গেলে সব মাইয়াই অনিরাপদ।