ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের অঙ্গীকার করেছে। গত মঙ্গলবার বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জাহাঙ্গীর আলম, মিয়া মাঈনুদ্দিন প্রমুখ।

সভায় মামুনুর রশিদ বলেন, অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের নিয়ে ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতা সভা করা হবে। ইতিমধ্যে এ ইউনিয়নসহ দাগনভূঞা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।