প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ার লিচুবাগানের মাদকবিরোধী সংগঠন কনসাস স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ২ এপ্রিল ইভ টিজিং ও মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মো. লোকমান। বক্তব্য দেন রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) নিবাস কুমার ভট্টাচার্য্য, পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুনীল শ্যাম দাশ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল আবছার চৌধুরী এবং মোস্ট বি সোসাইটির পরিচালক রেজাউল করিম। সমাবেশ শেষে ইভ টিজিং ও মাদকবিরোধী শোভাযাত্রা লিচুবাগান, দোভাষী বাজার ও কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে। এতে ইভ টিজিং ও মাদকবিরোধী নানা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় সর্বস্তরের মানুষ।