ইভ টিজিং বন্ধে মানববন্ধন
‘দূর হোক পথের বাধা, মুক্ত হোক নারীর চলাচল’ এ স্লোগানে ইভ টিজিং বন্ধের দাবিতে ৬ মে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিএসডিএফ ও স্টেপসের সহযোগিতায় উপজেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওইদিন দুপুরে থানার মোড়ে ও সকালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নওজোয়ান ও খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মুন্সেফ বাজার এলাকায় পৃথক মানববন্ধন হয়েছে। এতে পটিয়া আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয় ও পটিয়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংস্থার লোকজন অংশ নেন। থানার মোড়ে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, আওয়ামী লীগের নেতা সামশুদ্দীন আহমদ, থানার উপ-পরিদর্শক জাকির হোসেন, সাংবাদিক নুরুল ইসলাম, খায়রুন নাহার, আবদুল আলীম প্রমুখ।