
চলচ্চিত্র অভিনয়শিল্পী ইমন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাজি আবদুল বাছেত মিয়া। আজ অধুনায় থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক পছন্দ করেন?
ইমন: জিনস আর টি-শার্ট।
বাবা: পাজামা-পাঞ্জাবি।
২. ঈদের দিনের কোন দিকটা আপনাকে আকর্ষণ করে?
ইমন: সবাই নতুন পোশাক পরে।
বাবা: সবাই মিলে সেমাই, পায়েস খাওয়া।
৩. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
ইমন: সুন্দরবন, প্যারিস ও সুইজারল্যান্ড।
বাবা: কক্সবাজারের সমুদ্রসৈকত ভালো লাগে।
৪. যে চলচ্চিত্র একাধিকবার দেখেছেন...
ইমন: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
বাবা: হারানো সুর আর শাপমোচন
৫. কী খেতে ভালোবাসেন?
ইমন: বিস্কুট ও ফলমূল।
বাবা: ভাত আর মাছ।
৬. ছোটবেলা কী হতে চেয়েছিলেন?
ইমন: ক্রিকেটার।
বাবা: আইনজীবী।
৭. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখেন?
ইমন: সংবাদ ও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের অনুষ্ঠানগুলো।
বাবা: গানের অনুষ্ঠান।
সাক্ষাৎকার: হাসান ইমাম