ইমন-কল্যাণ সংগীত পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমন–কল্যাণ সংগীত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে গুণীজন সংবর্ধনা ও সংগীতানুষ্ঠানের আযোজন করা হয়। অনুষ্ঠানে ওস্তাদ মিহির লালা, ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী, ওস্তাদ মিহির নন্দী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা ও সংগীত শিক্ষক রতন কুমার দত্তকে সংবর্ধনা দেওয়া হয়। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যাপীঠের পরিচালক রঞ্জন দত্ত। শেষে সংবর্ধিত অতিথিরা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও উচ্চাঙ্গসংগীত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশন করেন শ্রাবণ, প্রিয়ন্তী ঘোষ, অর্পিতা চৌধুরী, দেবদূতি, তুলি চৌধুরী, শুভমিতা দত্ত, নবনীতা মলঙ্গী, ঐন্দ্রিলা পাল, তন্ময় চৌধুরী, অনিরুদ্ধ নাগ, অনন্যা সেনগুপ্তা, রচিতা চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।