ইমরুল কায়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে এবারই প্রথম মাঠে নামা। পরপর দুই ম্যাচে দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে বাংলাদেশের আস্থার নাম হয়ে গেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৬০ আর হল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৩ রান। দুটি ম্যাচেই ম্যাচ-সেরা হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এবারের সময়ের তারকাক্রিকেটের প্রতি যেভাবে জন্ম নিল ভালোবাসা— আমার বাবা ছিলেন ক্রিকেট-পাগল। ছেলেবেলায় একটা ব্যাট বানিয়ে দিয়েছিলেন তিনি। বাবা বল করতেন, আমি ব্যাট করতাম। এভাবেই বাবার হাত ধরে ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মাল। নিজের খেলা সেরা ইনিংস—এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ইনিংসটি।যার বল খেলতে অস্বস্তি লাগে—এখন পর্যন্ত তো লাগেনি।যার খেলা আমাকে অনুপ্রাণিত করে—কুমার সাঙ্গাকারা।বিশ্বকাপে প্রথম মাঠে নামার পর যা ভেবেছিলেন— শুধু ভেবেছি দলের জন্য ভালো কিছু করতে হবে।ক্রিকেট মাঠের সেরা স্মৃতি—বাবা লর্ডসে খেলার কথা বলতেন প্রায়ই। সেখানেই টেস্টে প্রথম ফিফটি করেছিলাম, সেটাই সেরা স্মৃতি হয়ে আছে।দেশের মানুষের যে দিকটি বেশি উপভোগ করি—আমরা দারুণ অতিথিপরায়ণ, এটাই বেশি উপভোগ করি।প্রথম স্কুল পালানো—স্কুল পালানো ছিল নিত্যদিনের কাজ। খেলার মাঠে হাজির থাকতে টিফিনের পরে আর স্কুলে থাকা হত না। মায়ের কাছে ধরাও খেয়েছিল কয়েকবার।নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্য—একদম রাগ করতে পারি না, ভীষণ আড্ডাবাজ।প্রথম বিদেশ সফর—২০০৭-এ অস্ট্রেলিয়া।ক্রিকেট খেলে প্রথম আয় দিয়ে যা করেছিলাম—১০০ টাকা পেয়েছিলাম, বন্ধুদের নিয়ে টাকাটা দ্রুত খরচও করে ফেলেছিলাম।ক্রিকেটার হয়ে ওঠার পেছনে যাঁর বড় অবদান—বাবা, বাণীআমিন বিশ্বাস।ক্রিকেটার না হলে যা হতাম—ব্যবসায়ী।প্রথম প্রেম—এখনও প্রেম করা হয়নি। খুঁজছি এখনও।সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার