ইমির প্রিয় জেমস, মায়ের ফেরদৌস ওয়াহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মায়ের সঙ্গে ইমি ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে ইমি ছবি: খালেদ সরকার

ইমি, র‍্যাম্প মডেল ও অভিনেত্রী। মা আফরোজা শাহানা, গৃহিণী। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

ইমি: যেকোনো ধরনের ঢিলেঢালা পোশাক পরতে ভালো লাগে। বিশেষ পছন্দ জর্জেট ও সিল্কের শাড়ি।

মা: দেশি সুতির শাড়ি।

২. প্রিয় খাবার?

ইমি: যেকোনো ঝাল খাবার আমার পছন্দ। থাই খাবার বেশি পছন্দ।

মা: ভাত, মাছ ও ভর্তা।

৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...

ইমি: বাজিরাও মাস্তানি, অশোকা, আবর্ত, রাজকাহিনী।

মা: চাঁদনী, লাল সবুজ ও আয়নাবাজি।

৪. প্রিয় সংগীতশিল্পী?

ইমি: জেমস, সনু নিগম, শ্রেয়া ঘোষাল ও মিলা।

মা: ফেরদৌস ওয়াহিদ, ডলি সায়ন্তনী, কনা, হাবিব ও কোনাল।

৫. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?

ইমি: কক্সবাজার, সিলেট ও কলকাতা।

মা: আমার বাবা-মায়ের বাড়ি পটুয়াখালী ও কক্সবাজার।

৬. প্রিয় রং?

ইমি: সাদা, কালো ও ধূসর।

মা: লাল ও গোলাপি।

৭. পরস্পরের কোন বিষয়টি পছন্দ ও অপছন্দ?

ইমি: হাসি-খুশি থাকেন, প্রাণবন্ত। মায়ের এই দিকটা আমার খুব ভালো লাগে। অনেক সময় মা নিজের দোষ আমাদের ওপর চাপিয়ে দেন, এটি আমার অপছন্দ।

মা: ইমি আমাকে সময় দেয়। এটি আমার পছন্দ। মাঝে মাঝে কথা শোনে না। এটি অপছন্দ।

সাক্ষাৎকার: শফিক আল মামুন