ইম্পিরিয়াল সিটি লায়ন্স ক্লাবের বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পিরিয়াল সিটির বোর্ড সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সেবাবর্ষ ২০১৭-১৮–এর জন্য গভর্নর পদে মনজুর আলম, প্রথম ভাইস জেলা গভর্নর পদে নাসিরুদ্দিন চৌধুরী ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদে কামরুন মালেককে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্প্রতি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রথম সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। ক্লাবের কোষাধ্যক্ষ কাশেম শাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবদুল্লাহ আল হারুন, মোহাম্মদ রোসাঙ্গীর, মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, মনজুরুল আহসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি