ইম্পেরিয়াল বিদ্যালয় ও কলেজে শিশুমেলা
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ইম্পেরিয়াল বিদ্যালয় ও কলেজে আয়োজিত শিশুমেলা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের মেহেদীবাগের ক্যাম্পাসে ২৫ ডিসেম্বর ‘কার্নিভাল-২০১৩’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ছিল মিউজিক শো, সাপের নাচ, কুইজ, নাচ, গান, অভিনয় ও আবৃত্তি। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। অতিথিদের কথামালার ফাঁকে শিশুদের পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে রাখে। অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন্স জেলা ভাইস গভর্নর মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, অধ্যক্ষ সেলিনা ইসলাম, লায়ন শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন, কাজী জহিরুল ইসলাম ও চট্টলকুড়ি সাংস্কৃতিক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক রাজিবুল হক চৌধুরী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জিটিভি ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো ও চট্টলকুড়ির চেয়ারম্যান সাজ্জাদ বিন খালেদ। বিজ্ঞপ্তি।