ইয়ং উইমেনস খ্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের বড় দিনের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ং উইমেনস খ্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড়দিন উপলক্ষে অনুষ্ঠানমালা বহদ্দারহাটের খাজা সড়কের সংগঠন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফাদার টেরেন্স রড্রিক্স। বক্তব্য দেন সভানেত্রী জাসিন্তা অধিকারী, সাধারণ সম্পাদিকা সিনথিয়া ডি রোজারিও।
প্রধান অতিথি যিশু খ্িরস্টের জন্মের বারতা এবং বড়দিনের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।