ইয়াবা ও মানব পাচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় ও লম্বরী মলকা বানু উচ্চবিদ্যালয়ে ২৭ জানুয়ারি এবং হ্নীলা উচ্চবিদ্যালয়ের ২৮ জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি। এতে বক্তারা ইয়াবা ও মানব পাচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের এগিয়ে আহ্বান জানিয়ে বলেন, পরিবারের পাশাপাশি সমাজের সবাইকে এ ব্যাপারে সচেতন করতে হবে।
টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুর হোসেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, পৌরসভার মেয়র মো. ইসলাম, কক্সবাজার কমার্স কলেজ অধ্যাপক ফজলুল করিম, টেকনাফ সদরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ প্রমুখ।
লম্বরী মলকা বানু উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. ইসমাঈল। হ্নীলা উচ্চবিদ্যালয়ে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সিকদার।