ইয়ুথ ফর ওয়েলফেয়ারের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ারের উদ্যোগে নগরের হালিশহরের নয়াবাজার এলাকায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহায়তা করে স্থানীয় সংগঠন রামপুর একতা সংঘ। কর্মসূচির মাধ্যমে এলাকার ২৬২ জন তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর ওয়েলফেয়ারের সদস্য আদনান মাহমুদ, হামিদ হোছাইন, আতাউল হোসেন, আলী হায়দার ও আরিফুল ইসলাম । বিজ্ঞপ্তি।