ইয়ুথ ভয়েসের ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি শিশুদের নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। নগরের ঝাউতলায় অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান তারেক আকবর খোন্দকার। প্রতিযোগিতায় শিশুদের পাশাপাশি সংগঠনের সদস্যরাও খেলাধুলায় অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুনিরা তারেক খোন্দকার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের মহানগর কমিটির সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সহ–অর্থবিষয়ক সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।