ইরানে অভিযান এড়াতে চান ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইরান ও সিরিয়া প্রসঙ্গসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেই সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলোইরান দিয়ে শুরু করি। আপনি বলেছেন, আলোচনার জন্য ইরানকে অনির্দিষ্টকাল সময় দেওয়া হবে না। ইসরায়েল বলেছে, তারা ‘লাল সীমার’ কাছাকাছি চলে যাচ্ছে। আপনি কি ইসরায়েলের সঙ্গে একমত?আমি এ মুহূর্তে ‘লাল সীমার’ পক্ষে নই। সময়ের বিষয়টিও একটি ব্যাপার। মার্কিন প্রেসিডেন্ট বারবার এ কথা বলছেন। তিনি কূটনৈতিক সমাধান পছন্দ করেন। প্রেসিডেন্ট ছয়-জাতির আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া ও যেকোনো ধরনের সামরিক অভিযান এড়ানোর পক্ষে।তার মানে হলো ইরান বছরের পর বছর সময় নেবে। আর এই সময়ের মধ্যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে থাকবে?এটা ঠিকই বলেছেন। এ জন্যই একটি সময় বেঁধে দেওয়া প্রয়োজন, যাতে ইরান সেই পর্যায়ে পৌঁছাতে না পারে। এটা খুবই চ্যালেঞ্জিং মুহূর্ত। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারলে তা সবার জন্যই বিপজ্জনক হবে। এ কারণে প্রেসিডেন্ট ওবামা স্পষ্ট করে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না।তাহলে ইরান কি চলতি বছর, নাকি আরও সময় পাচ্ছে?আসলে আমি সময়ের কাঠামো সম্পর্কে আলোচনা করতে চাইছি না।ঠিক আছে। এবার সিরিয়া প্রসঙ্গে আসি। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনো টিকে আছেন।দেখতে হবে সিরিয়ার ব্যাপারে আগে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি। প্রেসিডেন্ট ওবামা বাশার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছেন। এটি বাশারের পক্ষে লড়াই চালিয়ে যাওয়াকে কঠিন করে তুলবে। এ ছাড়া প্রেসিডেন্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সিরিয়ার সরকারবিরোধীদের এক জোট করতে কাজ করিয়েছেন।আপনি কি সিরিয়ার সরকারবিরোধীদের কাছে অস্ত্র সরবরাহের বিষয়টি নাকচ করে দিচ্ছেন?সিরিয়ার জনগণকে বাঁচাতে যৌথ প্রচেষ্টার দিকে গুরুত্ব দিতে হবে, এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়টি বাশারকে স্পষ্ট করে বোঝাতে হবে। নিজের জনগণের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সম্ভাবনা তাঁকে মাথা থেকে তাড়াতে হবে। আপনি কি মনে করেন না, বাশার আগেই বিষয়টি স্পষ্ট করেছেন?আমার মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে কিছুটা সন্দেহের চোখে দেখছেন বাশার। তিনি ভাবছেন হিজবুল্লাহ, ইরান ও রাশিয়ার কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে লড়াই চালিয়ে যাবেন। বাশার যদি এই হিসাব করে থাকেন তাহলে তাঁকে বুঝিয়ে দিতে হবে যে, তিনি ভুল করছেন।ভবিষ্যতে সিরিয়ার সরকারবিরোধীদের অস্ত্র সরবরাহের বিষয়টি কি নাকচ করবেন?এটা আমার কাজ নয়। এটা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত। ভাষান্তর: মাহফুজার রহমান