ইলিশ চাই সবার আগে
বাংলা নববর্ষের দিনে ইলিশ না খেলে তো চলেই না। তবে সেই ইলিশেও চাই কিছুটা নতুনত্ব। ইলিশের চার রকম রান্না দিয়েছেন সিতারা ফিরদৌসসরিষা ইলিশউপকরণ: ইলিশ মাছ (বড়) ৮ টুকরা, সরিষা বাটা ২ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, কাঁচা মরিচ ৮-১০টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল পৌনে ১ কাপ, টকদই ৩ টেবিল চামচ, পানি দেড় কাপ।প্রণালি: তেল গরম করে পেঁয়াজ নরম করে ভেজে সমস্ত বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে লবণ, দই, পানি দিতে হবে। ফুটে উঠলে মাছ দিতে হবে। তেলের ওপর এলে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।ইলিশ ভাজাউপকরণ: ইলিশ মাছ (পরিষ্কার করে পেটি ও গাদাসহ কেটে ধুয়ে পানি ঝরানো) ৮ টুকরা, রসুন বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সিরকা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ময়দা আধা কাপ।প্রণালি: ময়দা বাদে মাছ সব উপকরণ দিয়ে মাখিয়ে ৫-৬ ঘণ্টা রেফ্রিজারেটরে রাখতে হবে। ১ টুকরা করে মাছ ময়দায় গড়িয়ে অল্প তেলে ভাজতে হবে।ভাপে ইলিশউপকরণ: ইলিশ মাছের পেটি গাদা একসঙ্গে রাখা বড় করে টুকরা ৮ পিস, টকদই সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, সরিষা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি সিকি চা চামচ, পোস্তদানা ১ টেবিল চামচ।প্রণালি: কাঁচা মরিচ, পোস্তদানা, সরিষা একসঙ্গে মিহি করে বেটে টকদই ফেটিয়ে নিতে হবে। মাছের গায়ে হলুদ, গুঁড়া মরিচ, লবণ, চিনি, তেল, পেঁয়াজ দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। এবার মাছের মিশ্রণের সঙ্গে দইয়ের মিশ্রণ মিলিয়ে সামান্য পানি দিতে হবে। প্রেসারকুকারে সামান্য পানি দিয়ে মাছের পাত্র বসিয়ে মুখ বন্ধ করে ৫-৬ মিনিট চুলায় রেখে নামাতে হবে।ইলিশ পাতুড়িউপকরণ: ইলিশ মাছ বড় করে কাটা ৬ টুকরা, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৮টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, লাউপাতা ৮-১০টি।প্রণালি: লাউপাতা গরম পানিতে এক মিনিট ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ ধুয়ে পানি ঝরিয়ে লবণ, হলুদ মাখিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ-মরিচ গরম করে ভেজে নিতে হবে। ভাজা পেঁয়াজ-মরিচ ভালো করে চটকিয়ে লেবুর রস ও লবণ দিয়ে মাখিয়ে মাছের গায়ে ভালো করে লাগাতে হবে। মসলা মাখানো মাছ লাউপাতায় ভালোভাবে মুড়িয়ে একটি সসপ্যানে সুন্দর করে সাজিয়ে ঢেকে গরম পানির ভাপে এক ঘণ্টা রাখতে হবে। প্রেসারকুকারেও করা যায়।