ইলিশ মানেই ইশ্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী মাছ এনেছ এটা! ইলিশ বলে তো মনেই হচ্ছে না!
এ জন্যই তো ছিনতাইকারীরা সরপুঁটি মনে করে ছেড়ে দিয়েছে।
আচ্ছা বাবা, চৌধুরী আংকেল আর তালুকদার আংকেলকে সবাই রুই-কাতলা, রাঘববোয়াল বলে ডাকে, তোমাকে কিছু ডাকে না কেন?
তাতে কিছু আসে-যায় না রে বাবা! এটা ইলিশের সিজন, রুই-কাতলা, রাঘববোয়ালের কোনো দাম নেই।
কী রে, এই বৈশাখে তুই লবণের আড়ত দিবি নাকি? বাড়িতে এত লবণ ক্যান!
পুকুরে ইলিশ চাষ করুম। জানস তো, ইলিশ লোনা পানির মাছ।
ছিনতাইকারী আপনার ইলিশ মাছের ব্যাগ নিয়ে গেল আর আপনি হাসছেন!
চিন্তা নাই, ওই ব্যাগে সিলভার কার্প মাছ ছিল। বুদ্ধি করে ইলিশ মাছের ব্যাগ আলাদা করে রেখেছিলাম! হে হে হে।