ইলিশবিষয়ক হরেক অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন পরই পয়লা বৈশাখ। এ উপলক্ষে বরাবরের মতোই ইলিশ মাছের দাম ছুঁয়েছে আকাশ। যে হারে বছরের পর বছর ইলিশ মাছের দাম বাড়ছে, তাতে অদূর ভবিষ্যতে আমাদের দেশের বিভিন্ন কোম্পানি দিতে পারে নানামুখী ইলিশ অফার। ভেবেছেন আসফিদুল হক

.
.

ইলিশ মাছের প্রদর্শনী

প্রদর্শনী! প্রদর্শনী!! প্রদর্শনী!!!

আর নয় শুধু ছবিতে, আর নয় শুধু নদীতে, আর নয় শুধু ভারতে, এবার ইলিশ মাছ দেখুন স্বচক্ষে, আর গন্ধ শুঁকুন প্রাণভরে!

রূপকথার জাদুঘরে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে ইলিশ মাছের প্রদর্শনী

যাঁরা পয়লা বৈশাখে ইলিশ দেখতে আগ্রহী, তাঁরা এক্ষুনি চলে আসুন প্রদর্শনীতে

কী থাকছে এই প্রদর্শনীতে?

সরাসরি পদ্মা নদী থেকে ধরে আনা ফ্রোজেন ইলিশ মাছের দিনব্যাপী প্রদর্শনী

ইলিশ দিয়ে রান্না করা শতাধিক আইটেমের প্রদর্শনী

ইলিশ রান্না করা বাবুর্চিদের হাত শুঁকে দেখার সুযোগ

নিলামে ইলিশের আঁশ কেনার সুব্যবস্থা

প্রবেশমূল্য: ১ লাখ টাকা মাত্র

ঠিকানা: রূপকথার জাদুঘর, ১২৫৫ পারস্যবাগ, ঢাকা