প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকগুলো বিশেষ ইলিশ লোন চালু করতে পারে
হে খোদা, আমাকে লোনটা পাইয়ে দাও!
এত্ত সোজা? গতবার লোনটা পাইতে আমারে ২০ হাজার টাকা খরচ করতে হইছিল!
ব্যবসায়ীরা কিস্তিতে ইলিশ বিক্রি করতে পারেন
দেখলে, সাত কিস্তিতে এই বৈশাখে ইলিশ পাওয়া যাচ্ছে!
চলো, আজই কিনি।
ছিনতাইকারীরা কেবল ইলিশ ছিনতাই করতে পারে
গেল, সব নিয়া গেল...
কিন্তু ফোন তো আপনার হাতে!
ফোন দিয়া কী করুম? একটু আগে কেনা এক কেজি ইলিশ নিয়া গ্যাছে!
ব্যাংকগুলো ইলিশের জন্য লকার ভাড়া দিতে পারে
ব্যাংকক যাচ্ছি, ফ্রিজের ইলিশগুলো কি রেখে যাব? বাসায় চোর ঢুকলে?
অত ভেবো না তো! ইলিশগুলো আমরা ব্যাংকের লকারে রেখে যাব।
ফ্রিজে রাখা ইলিশ বিক্রি করে দিতে পারেন যে কেউ
কী রফিক সাহেব, হঠাৎ গাড়ি–বাড়ি করে ফেললেন? লটারি জিতেছেন নাকি?
না ভাই, লটারি না। ফ্রিজে দুটি ইলিশ ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে বেচে দিয়েছি।