ইশকুল রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠছে। বাবা ভীষণ খুশি। আনন্দের আতিশয্যে বাবা বলেই ফেললেন, ‘তুই স্কুল পাস করেছিস। সেই খুশিতে আজ থেকে তোকে ক্লাবে যাওয়ার অনুমতি দিলাম।’ছেলে: না বাবা, এ আমি করতে পারি না।বাবা: (খুশি হয়ে) কেন বল তো?ছেলে: কারণ, এক বছর হলো আমি ক্লাবে যাওয়া ছেড়ে দিয়েছি!প্রশ্ন: গুহামানবদের জন্য স্কুলের পড়ালেখা সহজ ছিল কেন?উত্তর: কারণ, তাদের পড়ার মতো কোনো ইতিহাস ছিল না।মা: আজ স্কুলে কী করলে খোকা।খোকা: ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম।মা: কিন্তু আজ না তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা?খোকা: ওটার কথাই তো বলছি!ছোট্ট ছেলেটাকে বললেন বাবা, ‘বল তো, স্কুল কী?’ছেলে জবাব দিল, ‘স্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান, যেখানে ক্লাসে শিক্ষক পড়ান, “২+২=৪”। বাড়ির কাজ দেন “২+৪+২=?”। এবং পরীক্ষায় আসে, “রাজীবের হাতে ৪টি আপেল আছে, তার বাড়ির পাশের ট্রেনটা ঘণ্টায় ৭ কি.মি. বেগে ছুটে গেলে সূর্যের ভর কত”?’শিক্ষক: বল তো, আমরা কীভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি?ছাত্র: স্যার, আমরা ক্লাস না করে বাসায় বসে থাকতে পারি!স্কুলের পরীক্ষায় প্রশ্ন এসেছে, ‘লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব ৮০০০ কিলোমিটার। একজন লোক লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর এক ব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলেসে রওনা হলো। তাদের দুজনের কোথায় দেখা হবে?’ছোট্ট জনি উত্তর লিখল, ‘জেলখানায়! এত জোরে গাড়ি চালাবেন, পুলিশ বুঝি আঙুল চুষবে?’ম্যাডাম: রোকন, তুমি হোম ওয়ার্ক নিয়ে আসোনি কেন?রোকন: ম্যাডাম, হোম ওয়ার্ক করেছিলাম। কিন্তু আমাদের বাড়ির কুকুর হোম ওয়ার্কের কাগজটা খেয়ে ফেলেছে।ম্যাডাম: টুটুল, তুমি হোম ওয়ার্ক করোনি কেন?টুটুল: ম্যাডাম, হোম ওয়ার্ক করেছিলাম। কিন্তু কাগজটা আমি খেয়ে ফেলেছি।ম্যাডাম: কেন?টুটুল: কারণ, আমাদের বাসায় কুকুর নেই!