ইশতিয়াক হুসাইন ‘সিলভার টাইগার’ এ ভূষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কাউটিংয়ে কৃতিত্ব ও অবদানের জন্য বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক ‘সিলভার টাইগার’-এ ভূষিত হয়েছেন এ কে এম ইশতিয়াক হুসাইন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সমপ্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ পদক দেন।উল্লেখ্য, ইশতিয়াক হুসাইন ১৯৬৭ সাল থেকে স্কাউটিংয়ের সঙ্গে জড়িত। তিনি স্কুলজীবনে স্কাউট আন্দোলন শুরু করেন এবং লিডারশিপ ট্রেনিং অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ব স্কাউট সম্মেলন, বিশ্ব স্কাউট জাম্বুরিসহ বিভিন্ন সময়ে সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং ১৯৭৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম শ্রম আদালতে চেয়ারম্যান (জেলা জজ) হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনারের দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।