ইসকপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসকপের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়
ইসকপের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়

ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম ও ৩৮ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে ১৪ ডিসেম্বর দুস্থ মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। নগরের দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার মানুষজনের মধ্যে এ কম্বলগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি নাছির উদ্দীন আহমদ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন কর্ণফুলী আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, শাহ আমানত আইডিয়াল স্কুলের পরিচালক মোহাম্মদ জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।